এসআইআর আবহে ফের আত্মঘাতী বিএলও-র। এবার ঘটনাস্থল নদীয়ার কৃষ্ণনগর। নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিএলওর। অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, মৃত বিএলওর ...
এসআইআর আবহে ফের আত্মঘাতী বিএলও-র। এবার ঘটনাস্থল নদীয়ার কৃষ্ণনগর। নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট লিখে আত্মহত্যা মহিলা বিএলওর। অভিযোগ, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
জানা গিয়েছে, মৃত বিএলওর নাম রিঙ্কু তরফদার (৫৪), চাপড়ার বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষক। চাপড়া দুই পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন। কৃষ্ণনগর ষষ্ঠী তলায় থাকতেন। গতকাল অর্থাৎ শনিবার রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ, সকালে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
পরিবার সূত্রে খবর, কম্পিউটারে তেমন দক্ষ না হওয়ায় শুরু থেকেই তিনি গভীর মানসিক চাপে ছিলেন। কাজের টার্গেট পূরণের চাপ এবং কোনও ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আতঙ্কে ছিলেন। সব মিলিয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিঙ্কু দেবী। শেষ পর্যন্ত বাড়ির এক ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, 'বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।' তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার।