বাবার চেয়ে মেয়ের বয়স পাঁচ বছর বেশি। শুনানিতে ডাক পাওয়ায় বিএলওকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত বিএলও। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে। বিএলও মারধরের ঘটনায়...
বাবার চেয়ে মেয়ের বয়স পাঁচ বছর বেশি। শুনানিতে ডাক পাওয়ায় বিএলওকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত বিএলও। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে। বিএলও মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নওয়াজ আলি শেখকে।
জানা গিয়েছে, সাহেব আলি শেখ কালীগঞ্জ ব্লকের ২২৫ নম্বর পার্টের বিএলও। তাঁর বাড়ি রাওতারা গ্রামে। এরই মধ্যে, এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন একটি পরিবারের সদস্যরা। কারণ, ভোটার তালিকায় বাবার থেকে মেয়ের বয়স ৫ বছর বেশি দেখানো হয়েছিল। যা নিয়ে বিএলওকে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত বুথ স্তরের আধিকারিকের মাথা ফেটেছে। ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়।
কালীগঞ্জে বিএলওকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে কালিগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিএলওরা। বিডিও অফিসের সামনে ইস্তফা পত্র দিতে এসে বিক্ষোভ দেখায় বিএলওরা। তাদের দাবি, বিনা কারণে শুধু মাত্র সঠিক কাজ করার জন্যে মার খেতে হয়েছে বিএও আলি সাহেব শেখকে। এই ঘটনার সম্পুর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে দাবি বিক্ষোভকারীদের।