মুদিখানা দোকানের আড়ালে মাদক কারবার! পুলিসের অভিযানের উদ্ধার মাদক দ্রব্য সহ নগদ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির খালপাড়ায়। জানা গিয়েছে, গভীর রাতে পুলিস গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ি...
মুদিখানা দোকানের আড়ালে মাদক কারবার! পুলিসের অভিযানের উদ্ধার মাদক দ্রব্য সহ নগদ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির খালপাড়ায়।
জানা গিয়েছে, গভীর রাতে পুলিস গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ির খালপাড়াতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, ১১ গ্রাম ব্রাউন সুগার সহ প্রায় ১ লক্ষ ১২ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিস। পরে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত সুনীল সিং ওরফে সোনুয়াকে গ্রেফতার করে পুলিস। ধৃত সুনীলকে এর আগেও মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
জেল থেকে ছাড়া পেয়ে মুদিখানার দোকানের আড়ালে মাদক কারবার চলত বলে পুলিস সূত্রে খবর। ধৃতকে আজ, শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গত কয়েকদিন ধরেই মাদক রুখতে দার্জিলিং জেলা পুলিসের বিভিন্ন থানা মাদক পাচার রোখার কাজ করছে। এই আবহে মাদক সহ ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিস।