নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চারটি জনসভা ও রোড শো মমতার। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় দলীয় প্রার্থী উষারানি মণ্ডল ও হাড়োয়া বিধানসভার তৃণমূল প্রার্থী মুফত...
নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চারটি জনসভা ও রোড শো মমতার। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় দলীয় প্রার্থী উষারানি মণ্ডল ও হাড়োয়া বিধানসভার তৃণমূল প্রার্থী মুফতি আব্দুল মাতিনের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে প্রচার সারেন। এদিনের মঞ্চ থেকে সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করার আশ্বাস দেন তিনি। সাতটা নতুন জেলার মধ্যে সুন্দরবন থাকবে। সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
সভামঞ্চ থেকে বিজেপিকে তোপ তৃণমূল সুপ্রিমোর। ৯০ লক্ষের নাম বাদ দিয়েছ, কিন্তু তাতেও তৃণমূলই জিতবে বলে দৃঢ় বিশ্বাসী মমতা। পুরো গণতন্ত্রকে চৈত্রমাসের সেলের মতো বিক্রি করে দিয়েছ তীব্র কটাক্ষ। তিনি মনে করিয়ে দেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন।
১০৫টি প্রকল্প আছে, যা বিশ্বের কোথাও নেই বলে দাবি করেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ওরা মহিলা, কৃষক, সংখ্যালঘু বিরোধী। গায়ের জোরে বাংলা দখল করতে চায়।
কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে, বিজেপিকে তোপ। জেনে রাখবেন, কোটি কোটি টাকা দিয়ে প্রচার চলছে। একটা ভোট যদি বিজেপিকে ভুল করেও দিয়েছেন, তা হলে আপনার অস্তিত্ব, ঠিকানা, সম্মান, জাতি, বর্ণ , বাংলা চলে যাবে। বিজেপিকে ভোট দিলে বাংলাও চলে যাবে বলে সতর্ক করেন তিনি।
বাংলার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পখির চোখ ছাব্বিশের নির্বাচন। জেলায় জেলায় প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার ভোটের ফলাফল কোন দিকে যায়?