বঙ্গের ভোট উত্তাপের মধ্যেই বুধবার প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা। তুমুল ঝড়বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার কিছু অঞ্চলেও। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। দফায় দফায় চলবে বৃষ্টি। গতকাল রাতভর বৃষ্টিতে...
বঙ্গের ভোট উত্তাপের মধ্যেই বুধবার প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা। তুমুল ঝড়বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার কিছু অঞ্চলেও। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। দফায় দফায় চলবে বৃষ্টি। গতকাল রাতভর বৃষ্টিতে একধাক্কায় প্রায় ৬ ডিগ্রি তাপমাত্রা নেমেছে দক্ষিণের একাধিক জেলায়। আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে খবর হাওয়া অফিস সূত্রে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ ও অসমে গিয়েছে। তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে বঙ্গে। তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। বেলা বাড়তে বাড়তে কয়েক পশলা বৃষ্টি হবে দক্ষিণের একাধিক জেলায়। কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতেও বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার পূর্বাভাস। আগামী ৩মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিঙ, কালিম্পং-সহ ৫ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চারদিন উত্তরে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।