রাজ্যে ফের বিএলওর মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে মৃত্যু অভিযোগ পরিবারের। মালদার কালিয়াচকের সুজাপুরের ঘটনা। জানা গিয়েছে, মৃত বিএলওর নাম আনিকুল ইসলাম। আনিকুল কালিয়াচক হাই স্কুলে শিক্ষকতা করতেন এবং ক...
রাজ্যে ফের বিএলওর মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে মৃত্যু অভিযোগ পরিবারের। মালদার কালিয়াচকের সুজাপুরের ঘটনা।
জানা গিয়েছে, মৃত বিএলওর নাম আনিকুল ইসলাম। আনিকুল কালিয়াচক হাই স্কুলে শিক্ষকতা করতেন এবং কালিয়াচকের সুজাপুর অঞ্চলের বিশ্বাসপাড়া বুথের বিএলও তিনি। পরিবারের দাবি, কাজের চাপে উদ্বিগ্ন হয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। যার ফলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আনিকুল। তাঁকে সুজাপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। তারপর বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগেও বাংলায় একাধিক বিএলও-র মৃত্যু হয়েছে। যা নিয়ে সরব হয়েছিল তৃণমূল। ফের একবার একই ঘটনা ঘটল।