হাত বদলের আগেই জাল নোট উদ্ধার করল ফরাক্কা থানার পুলিস। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম হাসনাথ শেখ (২৮) বাড়ি ফরাক্কার ইমামনগর এলাকায়।জানা গিয়েছে, গত শনিবার রাতে ...
হাত বদলের আগেই জাল নোট উদ্ধার করল ফরাক্কা থানার পুলিস। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম হাসনাথ শেখ (২৮) বাড়ি ফরাক্কার ইমামনগর এলাকায়।
জানা গিয়েছে, গত শনিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিস প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার ২ নম্বর কলোনী সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। তারপর সেই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার থেকে উদ্ধার করা হয় প্রায় ২০ হাজার টাকা জাল নোট। গ্রেফতার করা হয় সেই জাল নোট পাচারকারীকে। সমস্ত জাল নোট ৫০০ টাকা বলে জানা যায়।
কোথায় থেকে এই জাল নোট নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়ায় পরিকল্পনা ছিলো সেই পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিস। আর কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে, বিশদে সবটাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিস। পাশাপাশি আর কোথাও জাল নোট পাচার করার উদ্দেশ্য ছিল কিনা তারও তদন্ত করে দেখা হচ্ছে।