দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা ভাইরাস আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু হল। গত কয়েকদিন ধরে তাঁ অবস্থার অবনতি হচ্ছিল। আজ সকালে তাঁর হার্ট অ্যাটাক হয়। পরবর্তীতে ই...
দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা ভাইরাস আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু হল। গত কয়েকদিন ধরে তাঁ অবস্থার অবনতি হচ্ছিল। আজ সকালে তাঁর হার্ট অ্যাটাক হয়। পরবর্তীতে ইলেকট্রিক শক দিয়ে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ রক্ষা হলো না। দুপুরের পরে ওই নার্সের মৃত্যু হয়।
গত ৪ঠা জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন ওই তরুণী নার্স। এরপর ১০ই জানুয়ারি তাঁকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তার পরে পরীক্ষায় ধরা পড়ে তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। সূত্রের খবর, মাঝে ভেন্টিলেশন থেকে বেরিয়েও ছিলেন ওই তরুণী। কিন্তু ফের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, দীর্ঘ দিন ক্রিটিকাল কেয়ারে থাকার ফলে তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে।
এরপর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়। এরপরই আজ তাঁর মৃত্যু হয়। গত ৩৯ দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসক সূত্রে জানা গেছে, নিপায় আক্রান্ত হওয়ার কারণে নার্সের শরীরে যে ক্ষতি হয়েছিল, তা সামলে উঠতে পারেননি, যার কারণেই এই মৃত্যু বলে অনুমান।