মাংস কিনতে গিয়ে আক্রান্ত প্রাক্তন নৌসেনা কর্মী। অভিযোগ, পেটে মাংস কাটার ছুরির দেয় এক মদ্যপ যুবক। বুধবার, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে। জানা গিয়েছে, এদিন ব...
মাংস কিনতে গিয়ে আক্রান্ত প্রাক্তন নৌসেনা কর্মী। অভিযোগ, পেটে মাংস কাটার ছুরির দেয় এক মদ্যপ যুবক। বুধবার, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে।
জানা গিয়েছে, এদিন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস এর ধারে মোহনপুর মোরে মাংস কিনতে গিয়েছিলেন প্রাক্তন নেভি কর্মী দীপঙ্কর সরকার (৬০)। তিনি মোহনপুর একটি দোকান থেকে মাংস কেনার সময় হঠাৎই শ্যাম পসোওয়ান নামে বছর ২৫ এর এক যুবক সেখানে আসে। হঠাৎ কোনও কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটার যে চপার রাখা ছিল, সেই চপার পেটে ঢুকিয়ে দেয় দীপঙ্করবাবুর পেটে।
এরপর পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে। তারপর আহত অবস্থায় দীপঙ্কর সরকারকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিস। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।