বাংলায় ভোট পর্ব মিটলেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। কবে কোনদিন বেরোবে ফলাফল, তা বুধবারই জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজ...
বাংলায় ভোট পর্ব মিটলেই প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। কবে কোনদিন বেরোবে ফলাফল, তা বুধবারই জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। ওই দিন সকাল সাড়ে ১০টায় সাংবাদিক বৈঠকের পর সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং সমস্ত স্কুলগুলোতে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। দিয়ে দেওয়া হবে মার্কশিটও।
গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৭ তারিখ। প্রায় দু-মাসের মাথায় গিয়ে আগামী ১৪ মে ফলাফল প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের। আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পার্থ কর্মকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, আগামী ১৪ তারিখ সকাল সাড়ে ১০ টা নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করা হবে। সেখান থেকেই এই বছরের মেধা তালিকা ঘোষণা করা হবে। তারপর একে একে মার্কশিট পাঠান হবে সমস্ত স্কুলে।
বলে রাখা ভালো, এবারের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা ছিল পড়ুয়াদের মধ্যে। কারণ রাজ্যে SIR-এর কাজে বহু শিক্ষকদের নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। ফলে সময় মত খাতা দেখা শেষ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে SIR প্রক্রিয়ার চাপ সামলেই সময়মত খাতা দেখা শেষ করতে পেরেছেন শিক্ষকরা। তার কারণেই প্রায় দু'মাসের মাথায় ফল প্রকাশ সম্ভব হচ্ছে।