সন্ধ্যা ৬'টার পরেও যদি বুথের বাইরে ভোটারদের লাইন থাকে, তাহলে কোনভাবেই ভোটগ্রহণ বন্ধ করা যাবে না। সমস্ত ভোটারদের ভোট দেওয়া শেষ হলে তবেই ভোটগ্রহণ শেষ বলে গ্রাহ্য করা হবে। দ্বিতীয় দফার ভোটের শেষ বেলায় বি...
সন্ধ্যা ৬'টার পরেও যদি বুথের বাইরে ভোটারদের লাইন থাকে, তাহলে কোনভাবেই ভোটগ্রহণ বন্ধ করা যাবে না। সমস্ত ভোটারদের ভোট দেওয়া শেষ হলে তবেই ভোটগ্রহণ শেষ বলে গ্রাহ্য করা হবে। দ্বিতীয় দফার ভোটের শেষ বেলায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করে এমনটাই নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
অর্থাৎ একজন ভোটারও যেন নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফে। কমিশনের বক্তব্য, সন্ধ্যা ৬টার পর আর ভোট নেওয়া হবে না বলে অনেকেই ভুয়ো খবর রটাচ্ছেন, তারই প্রেক্ষিতে বিশেষ পর্যবেক্ষককে ফোন করে এই নির্দেশ দিলেন সিইসি।
বস্তুত, আগাগোড়াই বাংলার বিধানসভা নির্বাচনে বিশেষ নজর ছিল নির্বাচন কমিশনের। সেই অনুযায়ী, একাধিক পদক্ষেপ নিতেও দেখা গিয়েছে জ্ঞানেশ কুমারের দফতরকে। পুলিস মহলের রদবদল থেকে শুরু করে, প্রশাসনিক মহলের খোলনলচে বদল, সবটাই করেছে কমিশন। এবার নির্বাচনের শেষ বেলায় এসেও ভোটারদের স্বার্থে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে বড় নির্দেশিকা দিল স্বয়ং জ্ঞানেশ কুমার।