বিয়ের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হতে হয় নববধূকে। সিএএ আবেদন করে ছয় মাস পর জেল থেকে ছাড়া পেলেন মাথাভাঙার গৃহবধূ জবারানি সরকার। জানা গিয়েছে, জবারানি সরকার ২০১৩ সালে বাংলাদেশ থেকে ধুপগুড...
বিয়ের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হতে হয় নববধূকে। সিএএ আবেদন করে ছয় মাস পর জেল থেকে ছাড়া পেলেন মাথাভাঙার গৃহবধূ জবারানি সরকার।
জানা গিয়েছে, জবারানি সরকার ২০১৩ সালে বাংলাদেশ থেকে ধুপগুড়িতে জেঠুর বাড়িতে আসেন। তারপর থেকে সেখানেই থাকতেন। এরপর শীতলকুচির দেবাশীষ সরকারের সাথে বিয়ে হয় জবারানির। বিয়ের ৯ মাস পর স্বামী ও স্ত্রী দুজনকে গ্রেফতার করে পুলিস। দেবাশীষ গ্রেফতারির ৩১ দিন থাকার পর ছাড়া পান। এরপর স্ত্রীকে মুক্ত করতে সিসিএতে আবেদন করেন।সেই নথি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা দেওয়া হয়।
এরপর সিএএ আবেদনের ভিত্তিতে শেষ পর্যন্ত ছয় মাস পর জেল থেকে ছাড়া পান জবারানি সরকার। জামিনে মুক্ত হয়ে জবা সরকার বলেন, 'বাংলাদেশে হিন্দু মেয়েরা সুরক্ষিত নয়৷ এটা ভেবেই ৬ বছর বয়সে বাবা আমায় ধূপগুড়িতে রেখে যান৷ এখানেই বড় হয়ে ওঠা৷ তারপর মাথাভাঙায় বিয়ে ৷ এরপর হঠাৎ একদিন পুলিস এসে গ্রেফতার করে নিয়ে যায়৷ জেলে ছিলাম ৷ মুক্তি পেয়ে ভালো লাগছে৷'