দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার দীর্ঘদিন একটি স্থানীয় আইসিডিএস এর সহায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক জানতে পারেন ওই মহিলার স্বামী দীপঙ...
দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার দীর্ঘদিন একটি স্থানীয় আইসিডিএস এর সহায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক জানতে পারেন ওই মহিলার স্বামী দীপঙ্কর দাস।
এই নিয়ে থানা পুলিস ও সালিশি সভা পর্যন্ত গড়ায়। গত ৮ থেকে ৯ মাস আগে ওই আইসিডিএস সহায়িকা মহিলাকে নিয়ে একটি বাড়ি ভাড়া নেয় ক্যানিং থানা এলাকায় বলে জানায় স্বামী দীপঙ্কর দাস। সেই ভাড়া বাড়িতেও দীপঙ্করের সাথে মেলামেশা চলত বলে দীপঙ্কর দাসের অভিযোগ। এরপরে দীপঙ্করের পরিবারের লোকজন ও কিছু স্থানীয় মানুষজনকে সঙ্গে নিয়ে বিয়ে দেওয়া হয়। তবে তিনি জানান তাদের ভালোবাসা সম্পর্ক এতটাই গভীর তাতে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন। সেখানে মালা বদল ও সিঁদুর পরিয়ে বিয়ে দেন বলে তিনি জানান।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদার। তিনি অভিযোগ করছেন তাঁকে জোর করে ডেকে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেয়া হয়েছে। এমনকি তাঁকে মারধর করা হয়েছে ও হুমকিও দেওয়া হয়েছে বলে এমনই অভিযোগ। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। তবে এই ঘটনার ওই মহিলা বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে স্বামীর দেওর ও কিছু প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিস।