SIR-এর বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করেছেন তিনি। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফল্যে উচ্ছাসিত ত...
SIR-এর বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করেছেন তিনি। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাফল্যে উচ্ছাসিত তৃণমূল কর্মীরা। সেই সূত্র ধরেই আজ, বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তৃণমূল আইনজীবী সেলের সদস্যরা কুর্নিশ জানান মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি তৃণমূলের স্লোগান ও প্রতীকী পোস্টার নিয়ে মিছিলও করেন তাঁরা।
সূত্রের খবর, আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী দেবব্রত সাঁই, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আইনজীবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা। এদিন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে আইনজীবী দেবব্রত সাঁই বলেন, 'বাংলার মানুষকে রক্ষা করার জন্য, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার করার স্বার্থে সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। আমরা আইনজীবী হিসেবে গর্বিত। ১৯৯৩ সাল থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে তিনি যে লড়াই শুরু করেছন তা তিনি আজও করে যাচ্ছেন। আমরা আনন্দিত, গর্বিত।'
উল্লেখ্য, বুধবার কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সুপ্রিম দ্বারস্থ হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাশাপাশি নিজের দায়ের করা মামলার সওয়ালও তিনি নিজেই করেছিলেন। প্রধান বিচারপতির সামনে তথ্যগত অসঙ্গতি-সহ আরও একাধিক বিষয় তুলে অভিযোগ জানিয়েছিলেন। কেন ভোটমুখী বাংলায় SIR হলেও অসমে হচ্ছে না? প্রশ্ন তুলেছিলেন তিনি।