সন্দেশখালি নিয়ে যখন বঙ্গ রাজনীতি তোলপাড়। তখন দূর থেকে বার বার মন্তব্য ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী। কখনও শাহজাহানকে নিয়ে, কখনও ভাইরাল ভিডিও নিয়ে। এবার বললেন সন্দেশখালির মহিলাদের নিয়ে, যাঁরা আন্দোলনে সামিল ...
সন্দেশখালি নিয়ে যখন বঙ্গ রাজনীতি তোলপাড়। তখন দূর থেকে বার বার মন্তব্য ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী। কখনও শাহজাহানকে নিয়ে, কখনও ভাইরাল ভিডিও নিয়ে। এবার বললেন সন্দেশখালির মহিলাদের নিয়ে, যাঁরা আন্দোলনে সামিল হয়েছেন, যাঁরা নির্যাতনের অভিযোগ করেছেন। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর দাবি, সবই নাকি বিজেপির চক্রান্ত?
মুখ্যমন্ত্রীর আজ একথা বলেছেন সন্দেশখালির অদূরে বসিরহাটের সভা থেকে। মুখ্যমন্ত্রী যখন দুঃখিত, মর্মাহত তাহলে সন্দেশখালিতে গেলেন না কেন? প্রশ্ন তুলে সন্দেশখালির মহিলাদের দাবি, তৃণমূলের চক্রান্ত। মহিলা হয়ে মুখ্যমন্ত্রী মহিলাদের অসম্মান করছেন। বিজেপির নামে বদনাম হচ্ছে!
প্রথম থেকেই মহিলাদের দাবি ছিল, মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে যান, নিজে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখুন। কিন্তু যাননি তিনি। সন্দেশখালিতে এত ঘটনার পর কেন যাননি মুখ্যমন্ত্রী? ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছেন ক্ষুদ্ধ সন্দেশখালির মহিলারা।