অবৈধ বালি পাচারের অভিযোগে বীরভূমের মহম্মদ বাজার থানার রাজ্যধরপুর গ্রামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় পুলিস। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং প্রায় ৫০০ গ্রাম সোনার বাজেয়াপ্ত করা হয়েছে বলে...
অবৈধ বালি পাচারের অভিযোগে বীরভূমের মহম্মদ বাজার থানার রাজ্যধরপুর গ্রামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় পুলিস। সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং প্রায় ৫০০ গ্রাম সোনার বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর পুলিস সূত্রে। ইতিমধ্যেই ঘটনায় শামীম শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিস। তবে মূল অভিযুক্ত লালন শেখ বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বালি ব্যবসার আড়ালে অবৈধ বালির কারবারে যুক্ত ছিলেন অভিযুক্ত। তাঁর বাড়ি-সংলগ্ন দফতরে হিসাব বহির্ভূত নগদ মজুত রয়েছে খবর পেয়ে তল্লাশি শুরু হয়। এরপর সেই অভিযান থেকেই উদ্ধার হয় প্রায় ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ এবং ৫০০ গ্রাম সোনার অলংকার।
প্রসঙ্গত, রাজ্যে সরকার বদল হওয়ার পরেই যেকোন অবৈধ পাচারের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে শুভেন্দু সরকার। এমতাবস্থায় অবৈধ কারবারের সঙ্গে যুক্ত এমন বহু অভিযুক্তকে ধরপাকড় শুরু করেছে পুলিস। এমতাবস্থায় এই তালিকায় নতুন করে নাম উঠল লালন শেখের।