রবিবার কোচবিহারে এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী, অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর বিরোধিতা রাজ্যের শাসকদলের। সীমান্ত লাগোয়া জেলাগুলিতে জনবিন্যাসও পাল্টে যাচ্ছে বলে দাবি...
রবিবার কোচবিহারে এসে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী, অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর বিরোধিতা রাজ্যের শাসকদলের। সীমান্ত লাগোয়া জেলাগুলিতে জনবিন্যাসও পাল্টে যাচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। মোথাবাড়িকাণ্ডের প্রসঙ্গ তুলে, অনুপ্রবেশ ও তার কারণে জনবিন্যাস বদলে যাওয়ার জন্য তৃণমূলের (সংখ্যালঘু) 'তুষ্টিকরণ'কে কাঠগড়ায় তুলেছিলেন তিনি।
ঠিক দুদিন পর, ৪৮ ঘণ্টার মাথায় কোচবিহার থেকেই নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং, 'ধর্ম'কে সামনে রেখেই!
কী বলেছেন অভিষেক?
"কোচবিহারে এলেন দেশের প্রধানমন্ত্রী, রাসমেলা মাঠে সভা করলেন, কিন্তু একবারও মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার প্রয়োজন বোধ করলেন না তিনি। অথচ, হিন্দুধর্মকে ঢাল করে ভোট চান উনি"।
নাটাবাড়ির তৃণমূল প্রার্থীর সমর্থনে এদিন এক সভা থেকে অভিষেক স্বভাবতই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। অভিষেকের দাবি, গত ৫ বছর ধরে এখানে সুইচ অফ বিধায়ক ছিলেন, তিনি কারুর ফোন ধরতেন না। সেইসঙ্গে, একশো দিনের প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বন্ধ বলেও, আবাসে বরাদ্দ বন্ধ হলেও, বাংলার তৃণমূল সরকার মানুষের পাশে থাকবে, উন্নয়নের কাজ চালিয়ে যাবে, প্রত্যেকের মাথার উপর ছাদ সুনিশ্চিত করবে।