ভিনরাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ মৃতের পরিবারের। সঠিক তদন্তের দাবি নিয়ে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানায় দারস্থ হয় পরিবার। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এ...
ভিনরাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ মৃতের পরিবারের। সঠিক তদন্তের দাবি নিয়ে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানায় দারস্থ হয় পরিবার। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধেপাড়া এলাকার বাসিন্দা সোনামণি বৈরাগ্যর কুড়ি বছর আগে বিয়ে হয় মিঠুন বৈরাগ্যর সাথে। আর্থিক অনটনের কারণে বছর দেড়েক আগেই বাড়ি ছেড়ে গুজরাতে পাড়ি দেন সোনামণি বৈরাগ্য। এরপরই গুজরাতের আমেদাবাদের একটি রেস্টুরেন্টে মহিলা ওয়েটার হিসেবে কাজ করত। সেখানে কাজ করতে গিয়েই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃতার মা নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে তাঁর মেয়েকে খুন করা হয়েছে। এ প্রসঙ্গে মৃত ওই গৃহবধুর স্বামী তিনি দাবি করেছেন, মৃত্যু স্বাভাবিক নয়, যার যারা এর পেছনে রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঠিক কী কারণে এবং কীভাবে সোনামণির মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।