জঙ্গি সন্দেহে বুধবার বনগাঁ থেকে গ্রেফতার রানা রউফ ওরফে ওয়াহাব আলম নামে এক ব্যক্তি। ওয়াহাব জাল নথি বানিয়ে সে ভারতে বসবাস করছিল। তাঁর সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই সন্দ...
জঙ্গি সন্দেহে বুধবার বনগাঁ থেকে গ্রেফতার রানা রউফ ওরফে ওয়াহাব আলম নামে এক ব্যক্তি। ওয়াহাব জাল নথি বানিয়ে সে ভারতে বসবাস করছিল। তাঁর সঙ্গে পাকিস্তানের আইএসআইয়ের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই সন্দেহেই ভারত-বাংলাদেশ সীমান্ত বনগাঁয় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ।
আদতে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা ২০১২ সালের শেষের দিকে ভারতে এসেছিল বলে জানা যাচ্ছে। তারপর বেশ কিছুদিন বিহার, সেখান থেকে পাটনা, হাওড়া। হাওড়া থেকেই পরিচয় হয় রানার সঙ্গে তপসিয়ার এক ব্যক্তির। সে ভুয়ো আধার কার্ড বানিয়ে দেয়। ক্রিপ্টো কারেন্সি মারফত চলত টাকা আদান প্রদান। স্লিপার সেল মডিউল তৈরির কাজ এবং বিভিন্ন রেল স্টেশন সহ বিভিন্ন আর্মি ক্যাম্পে নজরদারির বিশেষ দায়িত্ব ছিল রানার ওপর।
ভারতের নথি বানিয়ে দিতে সাহায্য করেছিল কলকাতার তপসিয়ার এক ব্যক্তি। তাকেও ধরেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এই দু'জনের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানা যাবে শীঘ্রই।