মগরাহাটের ধামুয়ায় নিষিদ্ধ বাজি তৈরির কারখানায় হানা পুলিসের। উদ্ধার নিষিদ্ধ বাজি তৈরীর সামগ্রী। তল্লাশির পর কারখানা সিল করে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক মালিক। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগ...
মগরাহাটের ধামুয়ায় নিষিদ্ধ বাজি তৈরির কারখানায় হানা পুলিসের। উদ্ধার নিষিদ্ধ বাজি তৈরীর সামগ্রী। তল্লাশির পর কারখানা সিল করে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক মালিক।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার ধামুয়া মূলটি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দেয় পুলিস। সেখানে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ আতশবাজি তৈরির মশলা ও সামগ্রী উদ্ধার করল পুলিস। তল্লাশির পর কারখানাটি সিল করে দেওয়া হয়। ঘটনার পর থেকে কারখানার মালিক পঙ্কজ মান্না পলাতক বলে জানা যায়।
পুলিস সূত্রে জানা যায়, শুক্রবার মগরাহাট থানার ওসি সজল কুমার রায়ের নেতৃত্বে পুলিস বাহিনী ধামুয়া মূলটি এলাকার বাসিন্দা পঙ্কজ মান্নার বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে নিষিদ্ধ আতশবাজি তৈরির বিভিন্ন মশলা ও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং বাড়ির ভেতরে চলা কারখানাটি সিল করে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিসেরর অনুমান, প্রায় দু’বছর ধরে ওই এলাকায় অবৈধভাবে এই ব্যবসা চালিয়ে আসছিল পঙ্কজ মান্না এবং তার কাছে কোনো বৈধ লাইসেন্স ছিল না। ইতিমধ্যে, ঘটনায় তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিস।