সোনার বদলে পিতলের মূর্তি বিক্রি করে লক্ষাধিক টাকার প্রতারণা। ১১ লক্ষ কুড়ি হাজার টাকার প্রতারণা অভিযোগে পুলিস গ্রেফতার করে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ফারুক বৈদ্য। বাড়ি বারুইপুর থানার...
সোনার বদলে পিতলের মূর্তি বিক্রি করে লক্ষাধিক টাকার প্রতারণা। ১১ লক্ষ কুড়ি হাজার টাকার প্রতারণা অভিযোগে পুলিস গ্রেফতার করে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ফারুক বৈদ্য। বাড়ি বারুইপুর থানার অন্তর সূর্যপুর এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর চাঁদখালী এলাকায়।
পুলিস সূত্রে খবর, কসবা নিবাসী ধরম সিং নামে এক ব্যক্তিকে ফোন করে সূর্যপুর নিবাসী ফারুক বৈদ্য। ফোন করে বলে, তাঁর কাছে সোনার মূর্তি আছে। বোনের বিয়ের জন্য বিক্রি করবে। সেই মত ফারুকের কাছে যায় ধরম সিংহ। সোনার মূর্তির জন্য ১১ লক্ষ কুড়ি হাজার টাকা নেয় এবং লক্ষী গণেশের একটি মূর্তিও দেয় ধরম সিংকে। ধরম ওই সোনার মূর্তি নিয়ে একটি জুয়েলারি দোকানে যায়। সেখানে টেস্ট করাতেই সেটি নকল বেরোয়। সঙ্গে সঙ্গে ধরম সিং ফারুক বৈদ্যকে ফোন করে। পরে বারুইপুর থানা একটি অভিযোগ দায়ের করে ধরম সিং
সেই অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানা পুলিস তদন্ত শুরু করে। বুধবার সূর্যপুর এলাকায় কিছু মানুষ ফারুককে ধরে পুলিসকে খবর দেয়। তারপর বারুইপুর থানার পুলিস ফারুককে উদ্ধার করে নিয়ে আসে এবং তার কাছ থেকে ২ লক্ষ ৬৩ হাজার টাকা একটি গণেশ ও লক্ষ্মীর পিতলের মূর্তি, পিতলের একটি ঘন্টা উদ্ধার করে বারুইপুর থানার পুলিস। বৃহস্পতিবার ফারুক বৈদ্যকে বারুইপুর মহাকুমা আদালতে পেশ করে, নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন জানায় পুলিস।