দ্বিতীয় দফার ভোটে জায়গায় জায়গায় উত্তেজনা। বিজেপির প্রবীণ কর্মীর পথ আটকে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বর্ধমান জেলার মঙ্গলকোটের কালিতলা এলাকায়। ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল ...
দ্বিতীয় দফার ভোটে জায়গায় জায়গায় উত্তেজনা। বিজেপির প্রবীণ কর্মীর পথ আটকে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বর্ধমান জেলার মঙ্গলকোটের কালিতলা এলাকায়। ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
জানা যাচ্ছে, বুধবার সকালে ওই বিজেপি কর্মী সাইকেলে নিয়ে বেরিয়েছিলেন এলাকায়। সেই সময় আচমকাই কয়েকজন ব্যক্তি তাঁর পথ আটকায়। এরপরেই তাঁকে লক্ষ্য করে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অতর্কিত আক্রমণে তাঁর মাথায় ও হাতে গুরুতর চোট লাগে। তবে ঠিক কী কারণে তাঁর উপর চড়াও হল দুষ্কৃতিটা তা এখনও জানা যায়নি।
ঘটনায় আক্রান্ত ব্যক্তির অভিযোগ, 'আমি সাইকেলে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন আমার পথ আটকায়। আমাকে মারধর করে, মাথা ফাটিয়ে দেয়। আমি চিকিৎসার জন্য যেতে চাইলেও আমাকে যেতে বাধা দেওয়া হয়।' তাঁর দাবি, হামলাকারীরা তৃণমূলের সঙ্গে যুক্ত।
এরপর ঘটনার খবর সেখানে পৌঁছায় পুলিস। ততক্ষনে সব অভিযুক্তরা পালিয়ে যায় এলাকা ছেড়ে। তবে ভোট আবহে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিস ঘটনার তদন্ত শুরু অভিযুক্তকদের খোঁজ শুরু করেছে বলে খবর সূত্রের।