তাঁরা যখনই দেখা করতে চাইবেন দেখা করতে পারবেন। ...
চোপড়া কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। মঙ্গলবার চোপড়ায় যাওয়ার কথা ছিল রাজ্যপালের। কথা ছিল, মঙ্গলবার সকালে সড়কপথে পৌঁছবেন চোপড়ায়। সেই মত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা চোপড়া। সেই উদ্দেশ্যেই শিলিগুড়ি পৌঁছেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাগডোগরা বিমান বন্দরে নেমে চোপড়ায় না গিয়ে সোজা পৌঁছে যান শিলিগুড়ি গেস্ট হাউসে। চোপড়ার ওই যুগল রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজি ছিলেন না বলেই খবর সূত্রের। তবে এই বিষয়ে রাজ্যপাল বলেন, তাঁরা যখনই দেখা করতে চাইবেন দেখা করতে পারবেন। এদিনের কর্মসূচি সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। নির্যাতিত যুগল কি বিচার পাবেন? উত্তর দেবে সময়। তবে আইন শৃঙ্খলার যে ক্রমেই অবনতি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।