রবি সকালেও কলকাতার আকাশ পরিষ্কার। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বর্ষার মরশুম শেষে সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ...
রবি সকালেও কলকাতার আকাশ পরিষ্কার। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল বর্ষার মরশুম শেষে সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন মধ্য ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস থাকছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সারাদিনে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম - এই ৬ জেলায় আজ ৯ অগাস্ট রবিবারের জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ ৯ অগস্ট রবিবার হাল্কা থেকে মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
সব মিলিয়ে, রবিবারও বাংলায় বর্ষার দাপট কমার কোনও লক্ষণ নেই। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে সপ্তাহান্তেও কলকাতা-সহ গোটা রাজ্যেই মেঘলা ও বৃষ্টিভেজা আবহাওয়া থাকার সম্ভাবনা।