ত্রিকোন প্রেমের জের! প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পরবর্তীতে সেচ ক্যানেল থেকে উদ্ধার স্বামীর রক্তাক্ত দেহ। ঘটনায় গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিককে। জানা ...
ত্রিকোন প্রেমের জের! প্রেমিকের সাথে হাত মিলিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। পরবর্তীতে সেচ ক্যানেল থেকে উদ্ধার স্বামীর রক্তাক্ত দেহ। ঘটনায় গ্রেফতার স্ত্রী ও তাঁর প্রেমিককে।
জানা গিয়েছে, মৃতের নাম সফিকুল ইসলাম আনসারী ওরফে আরিফ। বাড়ি দেওয়ানদিঘী থানার ক্ষেতিয়া বিজয়বাটি এলাকায়। মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সফিকুল ইসলাম আনসারীর স্ত্রী রাজিয়া সুলতানা ও তাঁর প্রেমিক মমতাজউদ্দিন সেখ ওরফে উজ্জ্বল শেখকে গ্রেফতার করেছে দেওয়ানদিঘী থানার পুলিস।
মৃতের পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রবিবার সকালের দিকে মিলিকপাড়ায় উজ্জ্বল সেখের বাড়ি যায় সফিকুল। তারপর সন্ধ্যা নাগাদ সেচ ক্যানাল থেকে রক্তাক্ত অবস্থায় সফিকুলের দেহ পাওয়া যায়। পিটিয়ে হত্যা করার পর সফিকুলের দেহ সেচ ক্যানালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। তদন্তকারী আধিকারিকরা অভিযুক্ত স্ত্রী রাজিয়া সুলতানা ও তাঁর প্রেমিক মমতাজউদ্দিন ওরফে উজ্জ্বলের কথাবার্তায় অসঙ্গতী পায়। তারপরেই তাঁদের গ্রেফতার করে পুলিস।