বাদুড়িয়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। পুলিসি হেফাজতে থাকা মূল অভিযুক্ত BLO-রিজওয়ান হাসান মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে ধৃত প্রদীপ মন্ডলের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যুবক খুনের ঘটনায়...
বাদুড়িয়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। পুলিসি হেফাজতে থাকা মূল অভিযুক্ত BLO-রিজওয়ান হাসান মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে ধৃত প্রদীপ মন্ডলের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যুবক খুনের ঘটনায় অভিযুক্ত প্রদীপ সরাসরি যুক্ত ছিলেন বলে খবর সূত্রের। সব মিলিয়ে বাদুড়িয়ায় নাসির আলী খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ সন্ধ্যায় নাসির আলীকে ফোন করে বাইরে ডাকা হয়। ফোনের ওপার থেকে নিজেকে 'AERO' পরিচয় দিয়ে জানানো হয়, তাঁর মায়ের ভোটার কার্ডে SIR সংক্রান্ত ত্রুটি রয়েছে। সেই সংশোধনের জন্য জরুরি ভিত্তিতে নথিপত্র নিয়ে একটি নির্দিষ্ট ঠিকানায় যেতে বলা হয় নাসিরকে। এরপর মায়ের আধার ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে বেরোনোর ১৫ মিনিটের মধ্যেই নাসিরের ফোন বন্ধ হয়ে যায়।
এরপরেই ঘটনার তদন্তে নেমে বাদুড়িয়া থানার পুলিস প্রথমে খালের ধার থেকে নাসিরের জুতো এবং খালের ভিতর থেকে তাঁর বাইক উদ্ধার করে। পরে ধৃত বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তার বন্ধু সাগর গাইনকে জিজ্ঞাসাবাদ করে ব্রিজ ও খালের ধার থেকে একাধিক প্যাকেটে ভরা দেহাংশ উদ্ধার করে পুলিস। এবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ১১ দিনের পুলিসি হেফাজত চেয়ে ধৃতকে আজ বসিরহাট মহকুমা পাঠান হয় বলে খবর।