কুম্ভ রাশি হল রাশিচক্রের একাদশ রাশি। কুম্ভ রাশির মানুষদের বলা যায়। এক কথায়, প্রথাভাঙা চিন্তার পথিক। কুম্ভ রাশির প্রতীক হলো জলপাত্র। এঁরা জ্ঞান ও ভাবনার ধারাবাহিক প্রবাহ। এরা যেন ভাবনায় সাঁতার কাটে, সময়ের আগে চিন্তা করে। এঁরা যেন ভবিষ্যতের দূত, যারা এখনকার জগৎকে বদলে দিতে চায়। এই রাশির চরিত্রগত বৈশিষ্ট্য বলতে এঁরা খুব বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবক প্রকৃতির হয়। কুম্ভরা চিন্তায় অন্যদের চেয়ে কয়েক কদম এগিয়ে থাকে। নতুন নতুন ভাবনা, আবিষ্কার বা সমাজে পরিবর্তনের জন্য ওরা সদা প্রস্তুত। স্বাধীনচেতা হয়। নিজের মতো করে চলতে ভালোবাসে। অন্যদের নিয়মে বাঁধা পড়ে না। এঁরা খুব সামাজিক ও মানবিক হয়। মানুষ, সমাজ এবং পরিবেশকে নিয়ে চিন্তায় থাকে। এই রাশির জাতকেরা খুব বন্ধুত্বপ্রিয় কিন্তু অন্তর্মুখীও হয়। অনেক বন্ধুবান্ধব থাকলেও মনের কথা খুব সহজে বলে না। গভীর ভাবনার জগতে ডুবে থাকে।এঁরা অভিজ্ঞান ও ভবিষ্যতচিন্তায় পারদর্শী। অর্থাৎ, প্রযুক্তি-বিজ্ঞান বা সামাজিক পরিবর্তনের বিষয় ওদের আকর্ষণ করে।
এদের জীবনের চ্যালেঞ্জিং দিক বলতে এঁরা অতিরিক্ত স্বাধীনতা প্রিয় তাই, অনেক সময় একাকিত্ব তৈরি করে। উদ্ভাবনী চিন্তায় ওরা এত ডুবে থাকে যে, বাস্তবতায় ফিরে আসতে সময় লাগে। কখনো এমন ধারণা নিয়ে কথা বলে, যা সবার কাছে "অদ্ভুত" মনে হতে পারে। কুম্ভ রাশির ইতিবাচক বৈশিষ্ট্য বলতে স্বাধীনচিন্তা ও উদ্ভাবনী ক্ষমতার মানুষ হন। সাধারণ ধারা না মেনে নিজস্ব পথে হাঁটে, নতুন আইডিয়া খুঁজে বেড়ায়। মানবিক ও সামাজিক মনোভাব: অন্যদের ভালো চায়, সমাজে পরিবর্তন আনতে উৎসাহী। এঁরা বন্ধুবৎসল ও মজার লোক হয়। তাই, সহজেই বন্ধুত্ব গড়ে, গভীর আলাপেও অনায়াসে প্রবেশ করে। ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, প্রযুক্তি বা নতুন ধারণার প্রতি আগ্রহী। এঁরা স্বতন্ত্র ব্যক্তিত্ব-এর হয়।
অন্যদিকে, নেতিবাচক বলতে এঁরা অতি স্বাধীনতা চর্চা করতে পছন্দ করে। কখনো-কখনো দল বা সম্পর্ক থেকে দূরে সরে যায়। অন্তর্মুখী স্বভাব-এর হয়। নিজের চিন্তার গভীরে ডুবে যায়, অন্যদের থেকে দূরত্ব তৈরি হয়। অপ্রথাগত ভাবনা পোষণ করে অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে। সবকিছুতেই মনোযোগে ঘাটতি হতে পারে। অনেক আইডিয়া থাকায় এক কাজে বেশি সময় ধরে রাখতে পারে না।