জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে, বাড়ির সদর দরজার বাইরে জুতোর তাক রাখা শুভ বলে মনে করা হয় না। এটি শুধু সৌন্দর্য বা গৃহস্থালির শৃঙ্খলার প্রশ্ন নয়—জীবনের সুখ, সমৃদ্ধি ও মানসিক শান্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ধন-সম্পদের ওপর প্রভাব: সদর দরজা হলো এমন একটি স্থান, যা দিয়ে বাড়িতে ইতিবাচক শক্তি এবং ধন-সম্পদ প্রবেশ করে। সদর দরজার বাইরে জুতোর তাক রাখলে তা সেই ইতিবাচক শক্তিকে বাধা দেয়। এর ফলে আর্থিক সমস্যা, অর্থের অপচয় এবং দুর্ভাগ্য দেখা দিতে পারে।
নেতিবাচক শক্তির আগমন: জ্যোতিষ মতে, জুতোকে শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। সদর দরজার সামনে জুতো রাখলে শনি গ্রহের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে বাড়িতে সমস্যা ও অশান্তি বাড়তে পারে।
রাহু ও কেতুর প্রভাব: জুতো রাহু ও কেতু গ্রহের প্রতীক। সদর দরজার বাইরে জুতোর তাক রাখলে এই দুই গ্রহের অশুভ প্রভাব বাড়ে। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য, সম্পর্ক এবং সৌভাগ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে।
রোগ-ব্যাধি বৃদ্ধি: সদর দরজার বাইরে জুতো বা জুতোর তাক থাকলে তা নোংরা ও জীবাণু বহন করে। এর ফলে বাড়িতে রোগ-ব্যাধি প্রবেশের সম্ভাবনা বাড়ে, যা স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, জুতোর তাক রাখার সবচেয়ে ভালো জায়গা হলো ঘরের ভেতরে, সদর দরজার কাছে বা কোনো কোণে। তবে খেয়াল রাখতে হবে, জুতো যেন কখনও সদর দরজার দিকে মুখ করে না থাকে।