Calcutta Television Network

জানেন কি, মেষ রাশির জাতকেরা কেমন হয়?

জ্যোতিষশাস্ত্রে আছে মোট ১২টা রাশি। কিন্তু, প্রত্যেকটা রাশিই একটা আরেকটার থেকেএকেবারে আলাদা। কেউ যদি হয় খুব রাজি তো কেউ মিষ্টভাষী। এক এক রাশি এক এক রকমের। জ্যোতিষচক্রের প্রথম রাশি হল মেষ। চলুন তাহলে জানা যাক, এই রাশির জাতিকে-জাতিকারা কেমন হয়? এই রাশি অগ্নি উপাদান দ্বারা পরিচালিত, যার অধিপতি গ্রহ হল মঙ্গল। এই রাশির প্রতীক হল ভেড়া, যা সাহস, শক্তি ও নেতৃত্বের প্রতীক। এই রাশির ইতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে ইতিবাচক বৈশিষ্ট্য নেতৃত্বগুণ, সাহসী ও উদ্যমশীল প্রকৃতির, আত্মবিশ্বাসী, সরাসরি ও স্পষ্টভাষী এবং উদ্ভাবনী-কর্মঠ প্রকৃতির হয়। আর, নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এরা বড়ো অধৈর্য হয়। খুবই আত্মকেন্দ্রিক ও রাগী হয়। অসংগঠিত এবং অহংকারী ধরণের হয়। 

অন্যদিকে, আবার প্রেম ও সম্পর্কতে আবেগপ্রবণ ও অধিকারবোধ প্রবল হয়। সঙ্গীর প্রতি অত্যন্ত অনুগত, কিন্তু স্বাধীনতা চায়। সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা ও সততা পছন্দ করে। আর, কর্মজীবন ও পছন্দ-এর ক্ষেত্রে নেতৃত্বমূলক পেশায় সফল হয়। খুব চ্যালেঞ্জিং ও অ্যাডভেঞ্চার-ভিত্তিক কাজ পছন্দ করে। দ্রুত ফল চায়, তাই ধৈর্যের কাজ এড়িয়ে চলে। 

অন্যদিকে থেকে নতুন আইডিয়া দিয়ে কাজের সমস্যা সমাধানে আপনি এগিয়ে থাকবেন। সতীর্থকে সাহায্য করলে নেতৃত্বের গুণ প্রকাশ পায়। 

প্রায় প্রতিটা প্রতিবেদনে ছোট ভুল ধরতে পারেন। এই রাশির জাতকের জন্য সকালের হালকা হাঁটা বা স্ট্রেচিং উপকারী। জল পান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে। ঘুমের মান উন্নত করতে নিয়মিত ঘুমানোর সময় নির্ধারণ করলে ভালো হয়।

শেয়ার করুন