কালসর্প দোষ, নামটা শুনলেই কারোর কাছে দোষ কিংবা কারোর কাছে সাপের ছবি ভেসে ওঠে। তবে, কালসর্প দোষের সঙ্গে কি আদৌ দোষ কিংবা সাপের যোগাযোগ রয়েছে? জ্যোতিষশাস্ত্রে কালসর্প দোষ একটি অশুভ যোগ, যা জন্মকুণ্ডলীতে রাহু এবং কেতুর অবস্থানের ভিত্তিতে গঠিত হয়। এটি তখনই ঘটে যখন রাহু ও কেতুর মাঝে সমস্ত গ্রহ অবস্থান করে, অর্থাৎ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি—এই সাতটি গ্রহ যদি রাহু ও কেতুর মধ্যবর্তী স্থানে থাকে।
কালসর্প দোষের লক্ষণ ও প্রভাব যদি কোনো জাতকের ওপর পরে তাহলে তাঁর জীবনে বারবার বাধা, ব্যর্থতা ও অপ্রত্যাশিত উত্থানপতন আসতে পারে। মানসিক অস্থিরতা, দুঃস্বপ্ন, সাপ বা মৃত মানুষকে নিয়ে স্বপ্নে দেখতে পারে। স্বাস্থ্য সমস্যা, সম্পর্কের টানাপোড়েন, আর্থিক সংকট সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতির অভাব ও বারবার সুযোগ হারাতে পারে। এমনকি, আত্মবিশ্বাসের ঘাটতি ও একাকীত্বের অনুভূতিও হতে পারে।
তবে, জীবনে সমস্যা থাকলে তাঁর সমাধানও থাকে। তাই, প্রতিকার কিংবা উপায়স্বরূপ শিবলিঙ্গে রুদ্রাভিষেক ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে, নাগপঞ্চমীতে বিশেষ পূজা দিলে, কালসর্প যন্ত্র স্থাপন করলে, ময়ূরের পালক ঘরে রাখলে এবং হনুমান চালিসা পাঠ করলে এই দোষের প্রকোপ কমতে পারে।
কিন্তু, কেউ কি জানেন সকল রাশির জাতক-জাতিকার ওপর এই দোষের প্রভাব কেমন হয়? মেষ রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে প্রেম ও শিক্ষায় বাধা পায়। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে লোকসান হয়। মানসিক অবসাদ ও নানা কাজে বিরোধিতা পায়। বৃষ রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে আর্থিক স্থিতিশীলতায় সমস্যা, পারিবারিক জীবনে টানাপোড়েন হয়। এমনকি, আত্মবিশ্বাসে ঘাটতিও হতে পারে। মিথুন রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে যোগাযোগে বিভ্রান্তি ঘটে। বন্ধুত্ব ও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে।
কর্কট রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে আবেগপ্রবণতা বেড়ে যায়, স্বাস্থ্য সমস্যা ও দুঃস্বপ্ন দেখে। এমনকি, আত্মবিশ্বাসের অভাব ঘটতে দেখা যায়। সিংহ রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে চাকরি ও ব্যবসায় বাধা পরে। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিতে পারে। বৈদ্যুতিন যন্ত্রে সমস্যা ও আঘাতের সম্ভাবনাও হতে পারে। কন্যা রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে কাজের ক্ষেত্রে বারবার বাধা পরে যায়। পারফেকশনিস্ট মনোভাবের কারণে হতাশা ও মানসিক চাপ আসতে পারে।
তুলা রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন, সিদ্ধান্তহীনতা এবং সামাজিক জীবনে সমস্যা হতে পারে। বৃশ্চিক রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে গোপন শত্রু বৃদ্ধি হতে পারে। মানসিক অস্থিরতা ও আত্মবিশ্বাসে ঘাটতি হতে পারে। ধনু রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে ভ্রমণ বা উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব ও আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে।
মকর রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে কর্মক্ষেত্রে স্থবিরতা, উচ্চাকাঙ্ক্ষায় বাধা ও স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। কুম্ভ রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে ভুল পদক্ষেপে লোকসান, প্রেম ও স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং আর্থিক চাপ ও মনোমালিন্যতা হতে পারে। মীন রাশির জাতকের ওপর এই দোষের প্রভাব পড়লে হঠাৎ আর্থিক লোকসান, স্বাস্থ্য সমস্যা ও ভুল সিদ্ধান্ত, মানসিক অবসাদ ও একাকীত্বতা অনুভব হতে পারে।