মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হল একটি প্রাচীন বৈদিক মন্ত্র যা ভগবান শিবকে উৎসর্গ করে করা হয়েছে। এই মন্ত্রকে আবার অনেকে "মৃত্যু জয়কারী মন্ত্র" বলে মনে করেন অর্থাৎ এই মন্ত্র জপের মাধ্যমে সব ধরনের রোগ থেকে মানুষ মুক্ত হতে পারে। এই মন্ত্র জপ করলে শারীরিক, মানসিক এমনকি আধ্যাত্মিকভাবেও অনেক সুফল পাওয়া যায়। এই মন্ত্র পড়তে হলে প্রতিদিন ১০৮ বার রুদ্রাক্ষ মালা দিয়ে জপ করলে ভালো ফল পাওয়া যাবে। এই মন্ত্র বিশেষভাবে সোমবার বা শনিবার পড়লে খুব ভালো প্রভাব পাওয়া যায়। জপের সময় মুখ পূর্বদিকে করে এবং শিবলিঙ্গ বা শিবের ছবি সামনে রেখে ধূপ-প্রদীপ জ্বালিয়ে জপ করলে ভালো প্রভাব পাওয়া যাবে।
জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রের দিক থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সর্বজনীন মন্ত্র যা সব রাশির জাতক-জাতিকার জন্য খুবই উপকারী। এটি কোনো নির্দিষ্ট রাশির জন্য সীমাবদ্ধ নয়। তবে, এটা ঠিক যে কিছু রাশির গ্রহগত অবস্থায় এই মন্ত্র বিশেষভাবে জপ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যেমন ধরুন মেষ ও বৃশ্চিক রাশির জন্য মঙ্গলগ্রহের প্রভাব বেশি, তাই এই মন্ত্র জপ করলে ধীরে ধীরে শিবের কৃপা জীবনে শান্তি আনে। মকর ও কুম্ভ রাশির জন্য শনির রাশি, শনির কষ্ট কমাতে শিবের উপাসনা ফলদায়ক হতে পারে। কর্কট ও মীন রাশির জন্য চন্দ্র ও বৃহস্পতির রাশি, মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই মন্ত্র পাঠ করা উপকারী হতে পারে।
অন্যদিকে আবার, যারা সাড়ে সাতি বা ধাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা শনির কষ্ট কমাতে এই মন্ত্র অত্যন্ত কার্যকর হতে পারে। তবে, যেকোনো রাশির জন্য এই মন্ত্র মানসিক চাপ ও ভয় দূর করতে পারে। রোগ-ব্যাধি থেকে রক্ষা করতে পারে। দুর্ঘটনা ও অকালমৃত্যুর সম্ভাবনা কমায়। এমনকি, আত্মিক শক্তি ও ধৈর্য বাড়ায়। সবার জন্য ফল একরকম হয় না। কারণ প্রতিটি ব্যাক্তির জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান, দোষ, যোগ এবং রাশিচক্র অনুযায়ী মন্ত্রের প্রভাব ভিন্ন হতে পারে।
মেষ, বৃশ্চিক, মকর, কুম্ভ রাশির জাতকরা যেহেতু মঙ্গল ও শনির প্রভাবে বেশি কষ্ট পায়, তাদের জন্য এই মন্ত্র বিশেষভাবে ফলদায়ক। কেউ যদি একাগ্রতা, নিষ্ঠা ও শুদ্ধ চিত্তে জপ করে, তার ফল অনেক বেশি হয়।