কথায় আছে, 'জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে' অর্থাৎ মানুষের জন্ম, মৃত্যু কিংবা বিয়ে এই তিনটি কারোর হাতে থাকে না। যদি মানুষের হাতে কিছু থেকে থাকে তা কর্ম, যা আপাদমস্তকভাবে প্রতিটা ব্যাক্তির হাতে থাকে। কিন্তু, কেউ কি জানেন, প্রতিটা মানুষের জীবনে তাঁদের জন্মতারিখ ঠিক কতটা প্রভাব ফেলে জীবনচক্রে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটা মানুষের জন্মতারিখের একটা করে নির্দিষ্ট মূলাঙ্ক থাকে।
আর, সেই মূলাঙ্ক জানলে আপতভাবে কিছুটা হলেও বোঝা যাবে সামনের ব্যাক্তিটির চারিত্রিক বৈশিষ্ট। চলুন, তাহলে জেনে নেওয়া যাক মূলাঙ্ক ১ যাঁদের, তারা কেমন প্রকৃতির মানুষ হতে পারে? প্রথমেই বলে রাখা ভালো, মূলাঙ্ক ১-এর অন্তর্ভুক্ততে রয়েছে ১, ১০,১৯, ২৮। যাঁরা প্রতি মাসের এই তারিখে, জন্মেছেন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য কম-বেশী একই হতে পারে।
মূলাঙ্ক ১-এর অন্তর্গত যেসব ব্যাক্তিরা রয়েছেন তাঁরা সাধারণত নেতৃত্ব দেওয়ার জন্য পারদর্শী হন। এই মূলাঙ্কের মানুষেরা জন্মগতভাবে নেতৃত্ব প্রদানে পারদর্শী হতে পারে। নিজের নির্বাচন করা পথেই তার চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিজের উপর প্রবল বিশ্বাসী হন। নতুন ধরনের চিন্তাধারা ও সৃষ্টিশীলতায় পারদর্শী হন। বড়ো একগুঁয়ে প্রকৃতির এই মানুষেরা নিজের সিদ্ধান্ততে অটল থাকেন।
অন্যদিকে, পেশাগত জীবনে এদের মধ্যে কেউ মোটিভেশনাল স্পিকার আবার কেউ সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কেউ, আবার বৈজ্ঞানিক, রাজনীতি পেশায় থাকলে জীবনে সাফল্য পেতে পারে। এই মূলাঙ্কের মানুষদের উপযুক্ত জীবনসঙ্গী হিসাবে মূলাঙ্ক ২, ৩, ৫ এবং ৬ হতে পারে। আর, কম উপযুক্তদের মধ্যে মূলাঙ্ক ৪, ৭এবং ৮ হতে পারে।