মূলাঙ্ক, যা কিনা জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতত্ত্ব অনুযায়ী মানুষের জীবনে বেশ অনেকটাই প্রভাব ফেলে। কিন্তু, এই নিয়ে সচেতন নন বেশীরভাগ মানুষেরা। সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত প্রতিটা সংখ্যারই চারিত্রিক বৈশিষ্ট রয়েছে। একটা অন্যটার থেকে একেবারেই আলাদা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মূলাঙ্ক ১-এর অন্তর্ভুক্ত রয়েছে ১, ১০,১৯, ২৮। আবার, সেখানে মূলাঙ্ক ২-এর মূলাঙ্কতে ২ ছাড়াও এতে অন্তর্ভুক্ত রয়েছে ১১, ২০,২৯।
প্রথমেই বলে রাখা ভালো, মূলাঙ্ক ২-এর শাসক গ্রহ হল চন্দ্র যা কোমলতা, সংবেদনশীলতা ও কল্পনাশক্তির প্রতীক। তাই, মূলাঙ্ক ২ সাধারণত শান্তির প্রতীক। অন্যদিকে, এই মূলাঙ্কের মানুষেরা কূটনৈতিক ও আবেগপ্রবণ হন। মূলাঙ্ক ২-এর অন্তর্গত যেসব ব্যক্তিরা রয়েছেন তাঁরা সংবেদনশীল ও আবেগপ্রবণ হওয়াতে অতি সহজেই অন্যের অনুভূতি বুঝতে সক্ষম হন। ধৈর্য্যশীল ও শান্ত হওয়াতে বেশিরভাগ ক্ষেত্রে এঁরা ঝগড়া-ঝামেলা এড়িয়ে চলেন।
অন্যদিকে, আবার এই মূলাঙ্কের মানুষদের শিল্প, সাহিত্য, সঙ্গীতের প্রতি ঝোঁক থাকে। মূলাঙ্ক ২-এর শাসক গ্রহ চন্দ্র হওয়ায় পরিবর্তনশীল মেজাজের হয়। পেশাগত দিক থেকে কেউ কেউ শিক্ষা, সাহিত্য এমনকি সঙ্গীত জগতকেও পেশা বানাতে পারে। মৃদুভাষী ও আকর্ষণীয় ব্যক্তিত্ব হওয়ায় অতি সহজেই মিডিয়া কিংবা উপস্থাপনা সংক্ৰান্ত বিষয়কে পেশা হিসাবে বেছে নিতে পারে।
উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধী, শাহরুখ খান, অমিতাভ বচ্চন-এর মতন সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের মূলাঙ্কও ২'ই। এই মূলাঙ্কের শুভ রং সাদা, রূপালি এবং হালকা নীল। সপ্তাহের শুভ দিন সোমবার ও শুক্রবার। এই মূলাঙ্কের উপযুক্ত সঙ্গী হতে পারে মূলাঙ্ক ১, ৩ এবং ৬-এর মানুষেরা। আর, জীবন সঙ্গী হিসাবে কম উপযুক্ত মূলাঙ্ক ৮ ও ৯।