Calcutta Television Network

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বৈশিষ্ট্য!

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। একে নবগ্রহের মধ্যে "রাজকুমার" হিসেবে গণ্য করা হয়। এটি বুদ্ধি, বাকশক্তি এবং যোগাযোগের কারক গ্রহ। বুধের অবস্থান একজন ব্যক্তির ব্যক্তিত্ব, শিক্ষা, কর্মজীবন এবং সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষের বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা-এর প্রতীক। বুধ গ্রহের অবস্থান ও শক্তি অনুযায়ী ব্যক্তির জীবনে নানা রকম প্রভাব পড়ে।

বুধ গ্রহের মূল বৈশিষ্ট্যগুলি হল- 

কারক: বুদ্ধি, ভাষা, গণিত, ব্যবসা, বন্ধুত্ব, বিশ্লেষণ

রাশি অধিপতি: মিথুন ও কন্যা

উচ্চস্থান: কন্যা রাশিতে

নিচস্থান: মীন রাশিতে

মহাদশার সময়কাল: প্রায় ১৭ বছর

বুধ শুভ হলে ব্যক্তি চতুর, যুক্তিবাদী ও বুদ্ধিমান হন। যোগাযোগ দক্ষতা ও ব্যবসায়িক সাফল্য বাড়ে। শিক্ষা, ব্যাঙ্কিং, সাংবাদিকতা, আইটি-তে সাফল্য আসে। বিবাহিত জীবন সুখী হয়, এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে। 

বুধ অশুভ হলে সেই জাতকের নাক, কান, গলা ও চর্ম রোগ দেখা দিতে পারে। যোগাযোগে ভুল বোঝাবুঝি, মানসিক অস্থিরতা বাড়তে পারে। ব্যবসায় ক্ষতি, শেয়ার বাজারে লোকসান হতে পারে। পরিবারে অশান্তি, বিশেষ করে বড়দের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 

বুধকে শক্তিশালী করার উপায় বলতে বুধবার গায়ত্রী মন্ত্র জপ করুন। বুধবার নিরামিষ খাবার গ্রহণ করুন। সবুজ রঙের পোশাক পরা শুভ হবে। পান্না রত্ন ধারণ করা যেতে পারে। 

অন্যদিকে আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ গ্রহ দুটি রাশির অধিপতি। এই দুটি রাশি হল:

মিথুন রাশি: মিথুন হল রাশিচক্রের তৃতীয় রাশি। বুধ গ্রহ এই রাশির অধিপতি হওয়ায় মিথুন রাশির জাতক-জাতিকারা সাধারণত বুদ্ধিমান, কৌতূহলী এবং যোগাযোগে পারদর্শী হন। তাদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ এবং অভিযোজন ক্ষমতা বেশি থাকে।

কন্যা রাশি: কন্যা হল রাশিচক্রের ষষ্ঠ রাশি। এই রাশির অধিপতিও বুধ। কন্যা রাশির ওপর বুধের প্রভাবের কারণে এই রাশির মানুষেরা খুব যুক্তিবাদী, বিশ্লেষণী এবং সুশৃঙ্খল হন। তারা সাধারণত নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করেন এবং ছোটখাটো বিষয়েও মনোযোগ দেন।

শেয়ার করুন