Calcutta Television Network

জেনে নিন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়ির জানলার পর্দার রং কি কি হয় উচিত?

বাড়ি, যা কিনা মানুষকে দিনের শেষে শান্তির ঘুম দেয়, মনে আরাম জোগায়। কিন্তু, বাড়ির কিছু বস্তুর কারণই যদি আপনার জীবনে অশান্তির কারণ হয়ে ওঠে, তা কি কেউ মেনে নিতে পারবে? তাই, আজকালকার দিনে নিজের বাড়িকে সুখ-সম্মৃদ্ধিতে ভরিয়ে রাখার পাশাপাশি মানুষ চায় এমন কিছু করতে যাতে তাঁদের জীবনে অশান্তি কম সৃষ্টি হয়। এই যেমন ধরুন কোন দিকে মুখ করে পুজো করা উচিত কিংবা কোন দিক করে শোয়ার খাট রাখার উচিত- এইসব বিষয়ে মানুষ খুব সচেতন হয়ে উঠছে। 

আচ্ছা, কেউ কি জানেন বাড়ির জানলার ওয়ার্ডের রংও মানুষের জীবনে বেশ প্রভাব ফেলতে পারে। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির জানলার পর্দার রং শুধু সৌন্দর্য নয়, বরং ঘরের শান্তি, শক্তি ও ইতিবাচকতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

উত্তর দিকের ঘরের জানলা হলে সেই ঘরে পর্দার রং সবুজ, হালকা নীল হওয়া উচিত। যাতে মানসিক শান্তি, স্বাস্থ্য উন্নয়ন মানুষের জীবনে আসতে পারে। পূর্ব দিকের ঘরের জানলা হলে সেই ঘরে পর্দার রং হালকা নীল, সাদা  হওয়া উচিত। যাতে নতুন সুযোগ, ইতিবাচক শক্তি মানুষের জীবনে আসতে পারে। দক্ষিণ দিকের ঘরের জানলা হলে সেই ঘরে পর্দার রং লাল, গাঢ় কমলা  হওয়া উচিত। যাতে শক্তি, আত্মবিশ্বাস মানুষের জীবনে আসতে পারে। পশ্চিম দিকের ঘরের জানলা হলে সেই ঘরে পর্দার রং হলুদ, সোনালি  হওয়া উচিত। যাতে সৃজনশীলতা, সমৃদ্ধি মানুষের জীবনে আসতে পারে। 

গাঢ় রং যেমন কালো বা গাঢ় ধূসর এড়িয়ে চলা উচিত, কারণ তা নেগেটিভ এনার্জি বাড়াতে পারে। আবার, সাদা বা হালকা রং ঘরে আলো বাড়ায় এবং মানসিক প্রশান্তি দেয়। পর্দার কাপড় হালকা ও প্রাকৃতিক হলে তা বাস্তু অনুযায়ী শুভ হয়। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র উভয়ই বাড়ির জানালার পর্দার রঙের উপর গুরুত্ব আরোপ করে, কারণ বিশ্বাস করা হয় যে এটি বাড়ির ইতিবাচক বা নেতিবাচক শক্তি এবং বাসিন্দাদের জীবনে প্রভাব ফেলে।

শেয়ার করুন