Calcutta Television Network

জানেন কি, কর্কট রাশির জাতকেরা কেমন হয়?

জোত্যিষশাস্ত্রে কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ রাশি, যার প্রতীক কাঁকড়া এবং অধিপতি গ্রহ চন্দ্র । এটি একটি জল উপাদান রাশি, যা কিনা আবেগ, সংবেদনশীলতা এবং পরিবারপ্রেমের প্রতীক। চলুন, তাহলে জেনে নেওয়া যাক এই রাশির সাধারণ কিছু বৈশিষ্ট্য। এই রাশির ইতিবাচক বৈশিষ্ট্য বলতে এঁরা খুব সংবেদনশীল ও সহানুভূতিশীল প্রকৃতির হন। এঁরা অন্যের অনুভূতি গভীরভাবে বুঝতে পারে। এমনকি, সব কিছুতেই  সহানুভূতি দেখায়। এঁরা খুব পরিবারপ্রেমী হয় অর্থাৎ ঘর, পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর ভালোবাসা থাকে। এই রাশির জাতকেরা সৃজনশীল হন। এঁরা শিল্প, সঙ্গীত, কবিতা, রান্না সবকিছুতেই সৃজনশীলতা প্রকাশ পায়। আত্মনিবেদিত ও বিশ্বস্ত সম্পর্কের ক্ষেত্রে খুবই নিবেদিত এবং একবার বিশ্বাস করলে সহজে বদলায় না। এঁরা আন্তরিক ও যত্নশীল হয়। 

অন্যদিকে, নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এই রাশির জাতকরা অতিরিক্ত আবেগপ্রবণ অর্থাৎ আবেগের বশে সিদ্ধান্ত নিতে পারে, যা পরে সমস্যার কারণ হয়। খুব লাজুক ও চাপা স্বভাব প্রকৃতির হয়। নিজের অনুভূতি প্রকাশে দ্বিধা করে, ফলে ভুল বোঝাবুঝি হয়। মেজাজী হন। চন্দ্রের প্রভাবে মেজাজ ওঠানামা করে। মাঝে মাঝে অতীতচারী হয়ে পড়েন। পুরনো স্মৃতি বা সম্পর্ক নিয়ে অতিরিক্ত ভাবনায় ডুবে থাকে। এঁরা অতিরিক্ত সুরক্ষা চায়। নিরাপত্তার অভাব হলে আত্মরক্ষামূলক আচরণ করে। কর্কট রাশির মানুষ প্রেমে খুবই আবেগপ্রবণ, যত্নশীল এবং সঙ্গীর প্রতি নিবেদিত। তারা এমন সঙ্গী খোঁজে যিনি তাদের আবেগ বুঝতে পারেন এবং নিরাপত্তা দিতে পারেন।

বিয়ের দিক থেকে দেখতে গেলে বৃশ্চিক রাশির সঙ্গে বিয়ে হলে সম্পর্ক খুব মজবুত হয়। কারণ, এঁরা উভয়েই আবেগপ্রবণ, গভীর সম্পর্ক গড়তে সক্ষম এবং একে অপরকে মানসিকভাবে বোঝে।মীন রাশির সঙ্গে বিয়ে হলে সম্পর্ক খুব মজবুত হয়। কারণ, সংবেদনশীলতা ও কল্পনাশক্তির দারুণ মিল। সম্পর্ক হয় কোমল ও সৃজনশীল হন।বৃষ রাশির সঙ্গে বিয়ে হলে সম্পর্ক খুব মজবুত হয়। কারণ, স্থায়িত্ব ও নিরাপত্তার দিক থেকে মিল। কর্কটের আবেগ ও বৃষের স্থিরতা একে অপরকে পরিপূরক করে। কর্কট রাশি সংবেদনশীল, পরিবারপ্রেমী এবং যত্নশীল। ফলে এমন সঙ্গী প্রয়োজন যিনি এই আবেগকে সম্মান করতে পারেন।

শেয়ার করুন