Calcutta Television Network

জানেন কি, মিথুন রাশির জাতকেরা কেমন হয়?

মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় রাশি, এই রাশির প্রতীক হল যমজ এবং অধিপতি গ্রহ বুধ। এটি একটি বায়ু উপাদান রাশি, যা যোগাযোগ, কৌতূহল এবং পরিবর্তনশীলতার প্রতীক। আচ্ছা, কেউ কি জানেন এই রাশির মানুষেরা কেমন প্রকৃতির হন? চলুন তাহলে জেনে নেওয়া যাক, মিথুন রাশির মানুষেদের কিছু সাধারণ বৈশিষ্ট্যর মধ্যে হল- এঁরা খুব বুদ্ধিমান ও চতুর প্রকৃতির মানুষ হন। এঁরা আসলে দ্রুত চিন্তা করতে পারে, যুক্তিবাদী এবং বিশ্লেষণক্ষম হন। এই রাশির জাতকেরা খুব কৌতূহলী হন। অর্থাৎ, নতুন বিষয় শেখার আগ্রহ প্রবল। সবকিছুতেই “কেন?” প্রশ্ন করতাই থাকে। এঁরা প্রায় সব বিষয়েই যোগাযোগে দক্ষ হন। কথা বলায় পারদর্শী, লেখালেখি বা বিতর্কে দারুণ হয়। এঁরা বহুমুখী ও অভিযোজিত প্রকৃতির হন। অর্থাৎ, একাধিক কাজ একসাথে করতে পারে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এই রাশির মানুষেরা সৃজনশীল ও প্রাণবন্ত হন। 

অন্যদিকে আবার, নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এই রাশির যত-জাতিকারা খুব অস্থিরমনা হয়। অর্থাৎ, এক জায়গায় বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারে না। অতিরিক্ত চিন্তাশীল হয়।সবসময়ে ছোট বিষয়েও অতিরিক্ত ভাবনা করে। খুব সিদ্ধান্তহীনতায় ভোগে। অর্থাৎ, অনেক অপশন থাকলে সিদ্ধান্ত নিতে দ্বিধা করে। অনেক বন্ধু থাকলেও গভীর সম্পর্ক গড়তে সময় নেয়। একঘেয়েমি বা নিয়মিত কাজ তাদের বিরক্ত করে। প্রেম কিংবা যেকোনো সম্পর্কে মিথুন রাশির মানুষেরা প্রেমে মজাদার, কথাবার্তায় আকর্ষণীয়, কিন্তু মাঝে মাঝে অপ্রত্যাশিত। তারা এমন সঙ্গী খোঁজে যিনি মানসিকভাবে উদ্দীপক এবং স্বাধীনচেতা প্রকৃতির হয়। 

বিয়ের দিক থেকে দেখতে গেলে তুলা রাশির সঙ্গে বিয়ে হলে সম্পর্ক খুব মজবুত হয়। কারণ, উভয়েই বায়ু উপাদান তাই বুদ্ধিমত্তা, সৌন্দর্যবোধ ও সামাজিকতা মিলিয়ে সম্পর্ক প্রাণবন্ত হয়।কুম্ভ রাশির সঙ্গে বিয়ে হলে সম্পর্ক খুব মজবুত হয়। কারণ, এঁরা দুজনেই স্বাধীনচেতা ও উদ্ভাবনী। মিথুনের নতুনত্বপ্রিয়তা ও কুম্ভের চিন্তাধারা একে অপরকে অনুপ্রাণিত করে।ধনু রাশির সঙ্গে বিয়ে হলে সম্পর্ক খুব মজবুত হয়। কারণ, বিপরীত রাশি হলেও দুজনেই জ্ঞানপিপাসু ও অ্যাডভেঞ্চারপ্রিয় । সম্পর্ক হয় মজাদার ও উদ্দীপনাময়। রাশির মিল সম্পর্কের একটি দিক মাত্র।পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে যেকোনো রাশির মানুষ একে অপরের সঙ্গে সুখী হতে পারেন।

শেয়ার করুন