একটা মানুষ কখনোই সব দিক থেকে ভালো হতে পারে না। অর্থাৎ, সকলের মধ্যেই ভালো-খারাপ গুণ থাকে। আর, এই ভালো-খারাপের ওপর নির্ভর করেই মানুষ কখনো জীবনসঙ্গী নির্বাচন করে আবার কখনো বন্ধু। কিন্তু, কেউ কি কখনো নিজের দিকে তাকিয়ে দেখেছেন যে নিজের মধ্যে আদতে কতটা ভালো বা খারাপ গুণ রয়েছে? এটাই মানুষ অধিকাংশ ক্ষেত্রে ভুলে যায়। কিন্তু, মানুষ নিজের ভালো গুণটা বলতে পারলেও কেউ নিজের খারাপ গুণটা বলতে চায় না।
কিন্তু, জ্যোতিষশাস্ত্রে এই সবকিছুরও সমাধান রয়েছে। আপনি, কেবল মানুষের রাশি জানলেই জানেন যাবনে সেই ব্যাক্তি আসলে কেমন প্রকৃতির মানুষ। তাহলে, চলুন জেনে নওয়া যাক ১২টা রাশির খারাপ দিক বলতে কী কী রয়েছে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির যেমন কিছু ইতিবাচক বৈশিষ্ট্য থাকে, তেমনই কিছু নেতিবাচক দিকও দেখা যায়।
১২টা রাশির মধ্যে প্রথম রাশি মেষ-এর খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা অতিরিক্ত আত্মকেন্দ্রিক, রাগ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয় এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। এরপর, বৃষ রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা একগুঁয়ে স্বভাবের হয়, পরিবর্তনকে সহজে গ্রহণ করতে পারে না এবং আবেগ প্রকাশ করতে অনিচ্ছা দেখায়। এরপর, মিথুন রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা দ্বিচারিতা বা মত বদল করে, অতিরিক্ত কথা বলে এবং গভীর সম্পর্ক গড়তে অনীহা দেখায়।
এরপর, কর্কট রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা অতিরিক্ত আবেগপ্রবণ, বদমেজাজি হয় এবং আত্মসম্মানহীন আচরণে ঝোঁক দেখতে পাওয়া যায়। এরপর, সিংহ রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা বড্ডো অহঙ্কারী মনোভাবাপন্ন হয়, সবসময় সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকতে চায় এবং কোনো কিছুর সমালোচনা সহ্য করতে পারে না। এরপর, কন্যা রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা অতিরিক্ত সমালোচনামূলক মনোভাবাপন্ন হয়, পারফেকশনিস্ট হওয়ায় অস্থিরতা দেখতে পাওয়া যায়। এরা আবেগ প্রকাশ করতে কষ্ট পায়।
এরপর, তুলা রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা সিদ্ধান্তহীনতায় ভোগে, অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করে এবং নিরাপত্তাহীনতায় ভুগতে দেখা যায়।
এরপর, বৃশ্চিক রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা খুবই প্রতিশোধপরায়ণ মনোভাবের হয়, সবকিছুতে অতিরিক্ত গোপনীয়তা রাখে এবং রাগ দীর্ঘদিন ধরে রাখে। এরপর, ধনু রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা অতিরিক্ত স্বাধীনচেতা, সম্পর্কের প্রতি উদাসীনতা প্রকৃতির মানুষ হয়। এঁরা কথা বলার সময় সংবেদনশীলতা কম পরিদর্শন করেন।
এরপর, মকর রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী হয়, কঠোর ও স্বার্থপর আচরণ পরিদর্শন করে। এমনকি, এরা খুব আবেগহীন মানুষ হয়। এরপর, কুম্ভ রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা বিদ্রোহী মনোভাবের এবং একগুঁয়ে স্বভাবের হয়।এরা সামাজিক নিয়মের প্রতি অনাগ্রহ দেখায়। এরপর, মীন রাশির খারাপ দিক বলতে এই রাশির জাতকেরা বাস্তবতা থেকে পালিয়ে যায়, অতিরিক্ত সংবেদনশীল এবং কল্পনার জগতে ডুবে থাকা ব্যক্তি হন। রাশির প্রভাব ছাড়াও ব্যক্তিত্ব গঠনে পরিবেশ, অভিজ্ঞতা ও মানসিক অবস্থার বড় ভূমিকা থাকে।