জ্যোতিষশাস্ত্রে সিংও রাশি হল পঞ্চমতম রাশি। এই রাশি হল আগুন উপাদানের একটি রাশি, যার শাসক গ্রহ সূর্য। জ্যোতিষশাস্ত্রে এটি শক্তি, সাহস, ও নেতৃত্বের প্রতীক। এই রাশির মানুষরা সাধারণত খুবই আত্মবিশ্বাসী এবং দৃঢ়চেতা হন। সিংহ বলতেই জঙ্গলের রাজার কথা মনে পরে। কিন্তু, এই সিংহ কি এই অন্যান্য রাশির ওপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে? চলুন তাহলে জেনে নেওয়া যাক, এই রাশির মানুষেরা আদতে কেমন হয়? এই রাশির মানুষেরা খুব আত্মবিশ্বাসী হন অর্থাৎ নিজেদের প্রতি প্রবল বিশ্বাস থাকায় তাঁরা নতুন কিছু করতে পিছিয়ে আসেন না। এই রাশির জাতক-জাতিকারা অভিনয়, সঙ্গীত, শিল্প সব কিছুতেই তাঁদের ঝোঁক দেখা যায়। এরা খুব আবেগপ্রবণ হয়। এঁরা ভালোবাসা, রাগ, উচ্ছ্বাস—সব আবেগই গভীরভাবে অনুভব করতে পারেন। এঁরা স্নেহশীল প্রকৃতির হয়। সিংহ রাশির ব্যক্তিরা স্বাভাবিকভাবে নেতৃত্বদেন করতে সক্ষম হন।
এই রাশির ইতিবাচক বৈশিষ্ট্য বলতে, এঁরা আত্মবিশ্বাস নিয়ে চলতে পছন্দ করেন। সিংহরাশির মানুষরা নিজেদের শক্তি সম্পর্কে খুবই সচেতন ও দৃঢ়চেতা হন। এঁরা সহজেই নেতৃত্ব নিতে পারেন এবং অন্যদের অনুপ্রাণিত করেন। এই রাশির জাতক-জাতিকারা খুব উদার প্রকৃতির হন অর্থাৎ তাঁরা খোলা হৃদয়ের, সাহায্য করতে প্রস্তুত এবং প্রশংসা করতে পছন্দ করেন। সম্পর্কের ক্ষেত্রে এঁরা গভীরভাবে ভালোবাসতে পারেন এবং সঙ্গীদের জন্য সমর্থনশীল হন। অন্যদিকে, এই রাশির নেতিবাচক বৈশিষ্ট্য বলতে অহংকারবোধ ও আত্মকেন্দ্রিক হওয়ায় কখনও কখনও নিজেদের গুরুত্ব অতিরিক্তভাবে উপলব্ধি করেন, যার ফলে অন্যদের অনুভূতি উপেক্ষিত করে ফেলেন। এদের অধিকারবোধ এতটাই যে সম্পর্কের ক্ষেত্রে নিজের জায়গা বা গুরুত্ব বজায় রাখতে জোর দিতে পারেন, যা দমনমূলক মনে হতে পারে। প্রায় সবকিছুতেই এই রাশির মানুষেরা নাটকীয়তা ও অতিরঞ্জিত করে ফেলেন। ফলে, কোনো ঘটনা বা আবেগকে মাঝে মাঝে অতিরঞ্জিতভাবে প্রকাশ করেন, যা অপ্রাসঙ্গিক হতে পারে। এঁরা সমালোচনা গ্রহণে অসুবিধা হতে পারে।
বৈবাহিক কিংবা প্রেমজ জীবনে উদার, আবেগী ও নেতৃত্বপ্রবণ—তাই এমন সঙ্গী প্রয়োজন যিনি সিংহের উজ্জ্বলতা ও আবেগকে সম্মান ও সমর্থন করতে পারেন। ধনু রাশির সঙ্গে এই রাশির বিয়ে বা সম্পর্ক হলে দুজনেই আগুন উপাদানের, উচ্ছ্বসিত ও স্বাধীনচেতা। একসঙ্গে জীবন উপভোগ করেন। মেষ রাশির সঙ্গে এই রাশির বিয়ে বা সম্পর্ক হলে শক্তিশালী ব্যক্তিত্বের হলেও পারস্পরিক শ্রদ্ধা থাকে, এবং আগ্রহের মিল ভালো হয়। মিথুন রাশির সঙ্গে এই রাশির বিয়ে বা সম্পর্ক হলে প্রাণবন্ত ও সামাজিক—সিংহের নাটকীয়তা ও মিথুনের বুদ্ধিদীপ্ততা একসঙ্গে ভালোভাবে কাজ করে। তুলা রাশির সঙ্গে এই রাশির বিয়ে বা সম্পর্ক হলে রোমান্টিক ও সৌন্দর্যপ্রেমী; সিংহকে প্রশংসা করতে জানে, সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল ব্যক্তিত্ব, মূল্যবোধ ও পারস্পরিক বোঝাপড়া। জন্মপত্রিকা অনুযায়ী আরও সূক্ষ্ম মিল পাওয়া যায়।