Calcutta Television Network

এক সঙ্গীতে মন মানে না! পরকীয়ায় জড়াতে ভালোবাসেন রাশিচক্রের পাঁচ বিশেষ রাশি

এখনকার দিনে, সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের এমন অনেক বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন যাঁরা একটা সম্পর্কে থাকাকালীন আরো অন্যান্য সম্পর্কে জরিয়ে পরে। দিনে দিনে যেন চারিদিকে মানুষের মধ্যে পরকীয়া করার প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। কিন্তু, এ কথা ঠিক যে মানুষ যতক্ষণ না অন্যকারোর সঙ্গে মিশবে ততক্ষণ বুঝতেও পারবে না সামনের মানুষটা ঠিক কেমন প্রকৃতির? সাধারণ মানুষের অপরপ্রান্তের লোকটাকে বুঝতে না পারলেও জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির রয়েছে, যা শুনলে কিছুটা হলেও আন্দাজ করা যাবে সেই মানুষটা কেমন প্রকৃতির? জ্যোতিষশাস্ত্রের ১২টা রাশির মধ্যে এমন রাশি রয়েছে নাকি যাঁরা এক নারী বা পুরুষে মন ভরে না। 

অর্থাৎ, একটা সম্পর্কে থাকাকালীন আরও অন্যান্য নারী বা পুরুষের দিকে তাঁদের ঝোঁক বাড়তে থালে। চলুন, তাহলে জেনে নেওয়া যাক রাশিচক্রের কোন কোন রাশিগুলো পরকীয়ার সঙ্গে যুক্ত হন? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু রাশির জাতক-জাতিকারা নাকি সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি স্বাধীনচেতা, আবেগপ্রবণ বা নতুনত্বের খোঁজে থাকেন। যার ফলে তাঁরা পরকীয়ায় জড়িয়ে পড়ার প্রবণতা দেখাতে পারেন। তবে মনে রাখা জরুরি, রাশি কখনওই মানুষের চরিত্রের একমাত্র নির্ধারক নয়। পরিস্থিতি, মানসিক অবস্থা ও ব্যক্তিগত মূল্যবোধও বড় ভূমিকা রাখে।

জ্যোতিষশাস্ত্রের মিথুন, কর্কট, কন্যা, তুলা এবং বৃশ্চিক রাশির এক সম্পর্কে থাকাকালীন অন্যান্য সম্পর্কে জড়িয়ে পরে। মিথুন তাঁর স্বভাব অনুযায়ী নতুন মানুষের সঙ্গে যোগাযোগ করতে ভালোবাসেন। তাই, আবেগের চাহিদা না মেটালে অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্কট তাঁর স্বভাব অনুযায়ী আবেগপ্রবণ ও আত্মকেন্দ্রিক। তাই, নিজের মনের মত না হলে অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।কন্যা তাঁর স্বভাব অনুযায়ী সম্পর্ক লুকিয়ে রাখতে পছন্দ করেন। তাই, নতুন কারও প্রতি আকর্ষণ হলে সহজেই সম্পর্ক গড়ে তোলেন। তুলা তাঁর স্বভাব অনুযায়ী সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চান, কিন্তু দরকার মিটে গেলে আগ্রহ হারিয়ে ফেলেন। বৃশ্চিক তাঁর স্বভাব অনুযায়ী আকর্ষণীয় ও রহস্যময় স্বভাবের কারণে সহজেই অন্যদের মন জয় করেন, একাধিক সম্পর্কে জড়াতে পারেন।

এই পাঁচটি রাশি কেন এমন স্বভাবের হয়? চলুন একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মিথুন রাশি অত্যন্ত সামাজিক ও কথাবার্তায় পারদর্শী হন। নতুনত্বের প্রতি আকর্ষণ থাকে, একঘেয়ে সম্পর্ক তাঁদের ক্লান্ত করে। অন্যদিকে, আবার আবেগের চাহিদা না মেটালে অন্য কারও প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। কর্কট রাশি খুব আবেগপ্রবণ ও আত্মকেন্দ্রিক হন। সম্পর্ক নিজের মত না হলে সম্পর্ক থেকে সরে যেতে পারেন। এমনকি, আবেগের তীব্রতা তাঁদের অন্য সম্পর্কে টেনে নিয়ে যেতে পারে। তাই, এঁরা এক সম্পর্কে থাকাকালীন অন্যসম্পর্কে জড়িয়ে পড়েন। 

কন্যা রাশি নিজের স্বভাববসত বিশ্লেষণধর্মী ও গোপনীয়তা রাখতে পছন্দ করেন। সম্পর্কের খুঁটিনাটি নিয়ে অতিরিক্ত চিন্তা করেন। নতুন কারও প্রতি আকর্ষণ হলে লুকিয়ে সম্পর্ক গড়ে তুলতে পারেন। তুলা রাশি এমনিতে খুব সৌন্দর্য ও ভারসাম্যপ্রিয় হয়। সম্পর্কের মধ্যে রোমান্স না থাকলে আগ্রহ হারিয়ে ফেলেন। আবার, দরকার মিটে গেলে সহজেই অন্য দিকে মনোযোগ চলে যায়। বৃশ্চিক রাশি খুবই রহস্যময় ও আকর্ষণীয় হয়ে ওঠে। আবেগের গভীরতা তাঁদের একাধিক সম্পর্কে টেনে নিতে পারে। নিজের অনুভূতি গোপন রাখতে পারদর্শী, তাই জীবনের অন্যান্য সম্পর্ক লুকিয়ে রাখতে পারেন। এই বৈশিষ্ট্যগুলো তাঁদের ব্যক্তিত্বের অংশ, কিন্তু পরকীয়া জড়ানোর সিদ্ধান্ত অনেক সময় পরিস্থিতি, মানসিক অবস্থা ও সম্পর্কের গুণমানের উপর নির্ভর করে।

শেয়ার করুন