Calcutta Television Network

জানেন কি, তুলা রাশির মানুষেরা কেমন হয়?

তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম চিহ্ন, যার প্রতীক দাঁড়িপাল্লা। আবার, অনেকেরই এই রাশিকে নিয়ে রয়েছে ভুল ধারণা। তুলার অর্থকে কেউ কেউ তুলো মনে করে। এই ন্যায়, ভারসাম্য ও সৌন্দর্যের প্রতীক। এই রাশির অধিপতি গ্রহ শুক্র, যা প্রেম, শিল্প ও রুচির প্রতিনিধিত্ব করে। তুলা রাশির ব্যক্তিত্বে থাকে একধরনের শান্ত, রুচিশীল ও কূটনৈতিক গুণ, যা তাঁদের সহজেই মানুষের প্রিয় করে তোলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রাশির মানুষেরা কেমন হয়? এই রাশির ইতিবাচক বৈশিষ্ট্য বলতে, এঁরা সাম্য ও ন্যায়ের প্রতি আকর্ষিতবোধ করে। অর্থাৎ, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, ভারসাম্য বজায় রাখতে চায়। সামাজিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহজেই মানুষের সঙ্গে মিশে যায়, সম্পর্ক গড়তে দক্ষ হয়। এঁরা খুব শৈল্পিক ও রুচিশীল হয়। অর্থাৎ, সৌন্দর্য, ফ্যাশন, সংগীত ও শিল্পকলার প্রতি আগ্রহ দেখান। এঁরা দ্বন্দ্ব এড়িয়ে শান্তিপূর্ণ সমাধান খোঁজে।নিঃসন্দেহে বলা যায়, এঁরা যুক্তিবাদী ও মিষ্টভাষী হয়। 

অন্যদিকে, নেতিবাচক বলতে এঁরা সিদ্ধান্তহীনতাযা ভোগে। সব দিক থেকে । বিচার করতে গিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করে। অতিরিক্ত সামাজিকতার জন্য মাঝে মাঝে নিজের প্রয়োজনকে উপেক্ষা করে। বাহ্যিক সৌন্দর্যে বড়ই মোহিত হন। এঁরা, কোনো গভীরতা ছাড়াই আকর্ষণ তৈরি হয়। দ্বন্দ্ব এড়ানোর ভান করে। অন্যের মতামতের উপর নির্ভর করে। প্রেমজ সম্পর্কে এঁরা রোমান্টিক ও আকর্ষণীয় হয়। এঁরা সঙ্গীর প্রতি যত্নশীল, কিন্তু স্বাধীনতা বজায় রাখতে চায়। সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট হন। 

এঁদের জীবনের চ্যালেঞ্জিং দিক বলতে গেলে, এঁরা খুব সিদ্ধান্তহীনতাতে ভোগে। অতিরিক্ত সামাজিকতা বজায় রাখতে যায়। যা মাঝে মাঝে আত্মপরিচয়কে দুর্বল করে। বাহ্যিক সৌন্দর্যে মোহিত হয়ে গভীরতা উপেক্ষা করে। দ্বন্দ্ব এড়াতে প্রকৃত অনুভূতি চেপে রাখে। তুলা রাশির মানুষদের মধ্যে একধরনের সামঞ্জস্য ও সৌন্দর্যবোধ কাজ করে, যা তাঁদের জীবনকে ভারসাম্যপূর্ণ করে তোলে।

শেয়ার করুন