Calcutta Television Network

কোন রাশির সঙ্গে কোন রাশির প্রেম হলে সম্পর্ক অটুট থাকে? জেনে নিন, বিস্তারিতভাবে

প্রেম, কোনো বয়স মানে না, কোনো জাত মানে না। প্রেম মানে না কোনো বারণ, বয়সের পার্থক্য। প্রেম পারে শুধু ভালোবাসতে, নিজের মানুষটাকে আগলে রাখতে। কিন্তু, প্রেমে যেমন থাকে ভালোবাসা তেমনই থাকে বিচ্ছেদ। আর, এই বিচ্ছেদই চায় না প্রায় সকল প্রেমিক-প্রেমিকরাই। কিন্তু, সব চাওয়া জিনিসই যে এক জীবনে প্রাপ্ত হবে এর কোনো মানে নেই। যেমন কারোর রাশি-গণ জেনে তাঁর সঙ্গে প্রেম করা সম্ভব নয় তেমনই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একে ওপরের রাশি না মিললেও সেই সম্পর্ক টেকানো বেশ দুষ্কর হয়ে ওঠে। আচ্ছা, কেউ কি জানেন কোন রাশির সঙ্গে কোন রাশির প্রেমের সম্পর্ক হলে তা অটুট থাকবে?

চলুন, তাহলে জেনে নেওয়া যাক কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক তৈরী হলে তা জাতক-জাতিকার সম্পর্ক ভালো থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রেমের ক্ষেত্রে রাশির মিল অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মেষ রাশির সঙ্গে সিংহ, ধনু রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এদের একে অপরের প্রতি উদ্যমী ও রোম্যান্টিক হয়। এরা সবকিছুতেই একে ওপরকে উৎসাহ দেয়। বৃষ রাশির সঙ্গে কন্যা, মকর রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা দুজনেই স্থিতিশীল, বাস্তববাদী এবং বিশ্বস্ত হয়। মিথুন রাশির সঙ্গে তুলা, কুম্ভ রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, বুদ্ধিদীপ্ত, স্বাধীনচেতা, মজাদার হয়। কর্কট রাশির সঙ্গে বৃশ্চিক, মীন রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা আবেগপ্রবণ এবং যত্নশীল মানুষ হয়।

সিংহ রাশির সঙ্গে মেষ, ধনু রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা আত্মবিশ্বাসী, নেতৃত্বপ্রিয় এবং উদার মানসিকতার মানুষ হয়। কন্যা রাশির সঙ্গে বৃষ, মকর রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা একে ওপরের প্রতি দায়িত্বশীল হয়। সংগঠিত এবং বিশ্লেষণধর্মীও হয়ে থাকে। তুলা রাশির সঙ্গে মিঠুন, কুম্ভ রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা ভারসাম্যপূর্ণ, রোম্যান্টিক এবং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে। বৃশ্চিক রাশির সঙ্গে কর্কট, মীন রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা একে ওপরের সঙ্গে আবেগঘন, রহস্যময় এবং গভীর সম্পর্কে লিপ্ত থাকে। ধনু রাশির সঙ্গে মেষ, সিংহ রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা স্বধীনতাপ্রিয় ও রোমাঞ্চপ্রিয় হয়।

অন্যদিকে, মকর রাশির সঙ্গে বৃষ, কন্যা রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা খুব কর্মঠ ও বাস্তববাদী হয়। কুম্ভ রাশির সঙ্গে মিথুন, তুলা রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা উদ্ভাবনী, মুক্ত মানসিকতার মানুষ এবং বন্ধুত্বপূর্ণ মানসিকতার মানুষ হয়। মীন রাশির সঙ্গে কর্কট, বৃশ্চিক রাশির সম্পর্ক ভালো হয়। কারণ, এরা সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং সহানুভূতিশীল হয়। তবে, রাশির মিল থাকলেই সম্পর্ক সফল হবে এমন নয়। পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও ভালোবাসা—এই তিনটি জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন