Calcutta Television Network

জেনে নিন, মূলাঙ্ক ৬-এর চারিত্রিক বৈশিষ্ট্য

জ্যোতিষশাস্ত্রে মূলাঙ্ক হল সংখ্যাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা ব্যক্তির জন্ম তারিখের ভিত্তিতে নির্ধারিত হয় এবং তাঁর ব্যক্তিত্ব, আচরণ, জীবনপথ ও ভাগ্য সম্পর্কে ধারণা দেয়। প্রতিটি মূলাঙ্কের সঙ্গে একটি নির্দিষ্ট গ্রহ যুক্ত থাকে। মূলাঙ্কতে ৬ ছাড়াও এতে অন্তর্ভুক্ত রয়েছে ৬, ১৫,২৪। এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, পছন্দ-অপছন্দ, সম্পর্কের ধরন, এবং জীবনের লক্ষ্য নির্দেশ করে। মূলাঙ্ক নির্ধারণের পদ্ধতি জন্ম তারিখের সব অঙ্ক যোগ করে একটি এক সংখ্যা পাওয়া যায়, সেটিই মূলাঙ্ক।

এই মূলাঙ্কের জাতকদের অতিবাচক বৈশিষ্ট্য বলতে, এঁরা খুব রোমান্টিক ও সংবেদনশীল হয়। অর্থাৎ, প্রেমে গভীর, সম্পর্ককে গুরুত্ব দেন। এঁরা খুব সৌন্দর্যপ্রেমী হয়। ফ্যাশন, শিল্প, সংগীত ও সাজসজ্জায় আগ্রহী হয়। এঁরা সহানুভূতিশীল ও যত্নশীল প্রকৃতির হয়। পরিবার ও বন্ধুদের প্রতি দায়িত্বশীল হয়। এঁরা খুব সামাজিক ও মিশুক প্রকৃতির হয়। সহজে মানুষের সঙ্গে মিশে যান। তাই সকলের মাঝে সহজেই জনপ্রিয় হন। এঁরা খুব শান্তিপ্রিয় ও ভারসাম্যপূর্ণ হয়। এঁরা দ্বন্দ্ব এড়িয়ে চলেন, সমঝোতায় বিশ্বাসী হন। 

আর, অন্যদিকে নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এঁরা খুব অতিরিক্ত আবেগপ্রবণ হয়। তাই, ছোটখাটো বিষয়ে মন খারাপ হয়ে যায়। এঁরা সবকিছুতেই অত্যধিক দায়িত্ব নিতে পারে। এঁরা খুবই আত্মত্যাগী মনোভাবাপন্নের মানুষ হয়। নিজের প্রয়োজনকে উপেক্ষা করে অন্যকে সাহায্য করে। এঁরা অতিরিক্ত সৌন্দর্যপ্রীতি হয়। তবে, এঁরা বাহ্যিক রূপকে বেশি গুরুত্ব দেয়। প্রেমজ সম্পর্কে সঙ্গীর প্রতি যত্নশীল, কিন্তু মাঝে মাঝে অধিকারবোধ প্রবল দেখায়। পরিবারে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সচেষ্ট হন। আবার, কর্মজগতের জীবনে শিল্প, সঙ্গীত, ফ্যাশন, ডিজাইন, সমাজসেবা এই ধরনের কাজে লিপ্ত থাকেন। মূলাঙ্ক ৬-এর জাতক-জাতিকারা সাধারণত ভালোবাসা, সৌন্দর্য ও দায়িত্ববোধে পরিপূর্ণ হন। তাঁদের জীবনে মা লক্ষ্মীর কৃপা ও শুক্রের প্রভাব থাকায় অর্থ, যশ ও সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য দেখা যায়।

শেয়ার করুন