Calcutta Television Network

জেনে নিন, মূলাঙ্ক ৮-এর চারিত্রিক বৈশিষ্ট্য

সংখ্যাতত্ত্বে মূলাঙ্ক বলতে বোঝায় একটি ব্যক্তির জন্মতারিখের অঙ্কগুলোর যোগফলকে এক অঙ্কে নামিয়ে আনা সংখ্যা, যা তার ব্যক্তিত্ব, জীবনপথ, সম্পর্ক ও ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয়। আর, সংখ্যা তত্ত্বে ৮ বলতে শনি গ্রহকে বোঝায়। অর্থায়, এই মূলাঙ্কের ব্যক্তিরা খুব ধৈর্যশালী ও শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসে। মূলাঙ্ক ৮-এর শাসক গ্রহ যেহেতু শনি  সেইজন্য কর্ম, ধৈর্য, শৃঙ্খলা ও প্রতিকূলতার মধ্য দিয়ে সাফল্য অর্জনের প্রতীক। এই সংখ্যার জাতক-জাতিকারা সাধারণত কঠোর পরিশ্রমী, আত্মনির্ভরশীল এবং জীবনে ধাপে ধাপে উন্নতি করেন।

মূলাঙ্কতে ৮ ছাড়াও এতে অন্তর্ভুক্ত রয়েছে ৮, ১৭,২৬। এই মূলাঙ্কের ইতিবাচক বৈশিষ্ট্য বলতে এই মূলাঙ্কের জাতকেরা পরিশ্রমী ও দৃঢ়প্রতিজ্ঞ প্রকৃতির হয়। অর্থাৎ, এঁরা সহজে হার মানেন না, কঠোর পরিশ্রমে বিশ্বাসী হন। এঁরা বাস্তববাদী ও যুক্তিবাদী হন। অর্থাৎ, এঁরা আবেগ নয়, যুক্তি ও বাস্তবতাকে গুরুত্ব দেন। ধৈর্যশীল ও স্থির প্রকৃতির মানুষ হন। প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকেন। অন্যদিকে, এঁরা আবার পরিচালনায় দক্ষ, সিদ্ধান্ত নিতে সাহসী হন। এই রাশির জাতকেরা আর্থিকভাবে সচেতন হন। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পারেন। আধ্যাত্মিকতায় ঝোঁক দেখতে পাওয়া যায়।

অপরদিকে, নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এই মূলাঙ্কের জাতকরা অন্তর্মুখী ও চাপা স্বভাবের হয়। তাই, এঁরা নিজের অনুভূতি প্রকাশে দ্বিধাবোধ করে। এঁরা রুক্ষ বা কঠোর আচরণ প্রকৃতির মানুষ হয়। মাঝে মাঝে কঠিন ভাষা বা আচরণে অন্যকে আঘাত করতে পারেন। এঁরা একগুঁয়ে ও অনমনীয় হয়। এই জাতকেরা মানুষেরা নিজের মত থেকে সহজে সরে আসতে পারে না। এঁদের যেকোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে দূরত্ব দেখতে পাওয়া যায়। অতিরিক্ত কাজ বা সাফল্যের পেছনে ছুটতে গিয়ে সম্পর্ক উপেক্ষিত হয়। শনির প্রভাবে জীবনে সাফল্য আসে ধীরে, কিন্তু স্থায়ী হয়। মূলাঙ্ক ৮-এর মানুষরা জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন, কিন্তু তাঁদের অটল মনোভাব, পরিশ্রম ও ধৈর্য তাঁদের সাফল্যের শিখরে পৌঁছে দেয়। নেতিবাচক দিকগুলোকে বুঝে নিয়ন্ত্রণে আনলে তাঁরা হয়ে উঠতে পারেন অত্যন্ত প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব।

শেয়ার করুন