মীন রাশি হল রাশিচক্রের দ্বাদশ রাশি। মীন রাশির মানুষদের বলা যায়—মনের গভীরে ভেসে বেড়ানো এক একান্ত স্বপ্নবাজ। এরা যেন বাস্তবতার জগতেও কল্পনার রঙ ছড়িয়ে দেয়। এক কথায়, মীন রাশির মানুষরা যেন এক কবিতা, যা হৃদয়ের ভাষায় লেখা। এঁরা কোমল, গভীর, আবেগভরা এবং অপরিসীম কল্পনায় পূর্ণ। এদের চরিত্রগত বৈশিষ্ট্য বলতে এঁরা খুব সংবেদনশীল ও সহানুভূতিশীল হয়। অন্যের আবেগ ও ব্যথা খুব সহজে অনুভব করে। সহানুভূতি ও সহমর্মিতায় ভরা মন। এঁরা সৃজনশীল ও কল্পনাপ্রবণ হয়। শিল্প, কবিতা, সংগীত বা যেকোনো সৃজনশীল কাজে সহজেই জড়িয়ে পড়ে। এদেঁর আধ্যাত্মিক ও গভীর চিন্তাশীল অন্যদের তুলনায় বেশি। তাই, আত্মার সন্ধান, ধ্যান, বা গভীর দর্শনে আকৃষ্ট থাকে। রোম্যান্টিক ও আবেগপ্রবণ হয়। তাই, প্রেমে খুবই গভীরভাবে সম্পৃক্ত হয়, সম্পর্ককে নরমতা ও গভীরতায় সাজিয়ে তোলে। এঁরা নম্র ও আত্মবিলীন হয়। তাই, নিজের প্রয়োজনের চেয়ে অন্যের আনন্দে বেশি মনোযোগ দেয়, আত্মত্যাগ করতে প্রস্তুত থাকে।
অন্যান্য রাশির মতো এই রাশির জীবনেও কিছু চ্যালেঞ্জিং দিক রয়েছে। এঁদের জীবনে চ্যালেঞ্জিং বলতে অতিরিক্ত সংবেদনশীল হওয়ায় সহজেই কষ্ট পায় বা আহত হয়। কখনো বাস্তবতা থেকে দূরে সরে যায়, কল্পনার জগতে ডুবে থাকে। নিজের সীমাহীন স্বপ্ন আর ভালোবাসায় কখনো–কখনো বিভ্রান্ত বা নিরাশ হয়ে পড়ে। আবার, মাঝে মাঝে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়, নিজের শক্তি বুঝে উঠতে দেরি করে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রাশির কিছু ইতিবাচক ও নেতিবাচক বৈশিষ্ট্যের কথা-
এই রাশির ইতিবাচক বৈশিষ্ট্য বলতে এরা খুব সহানুভূতিশীল ও সংবেদনশীল হয়। এঁরা অন্যদের কষ্ট গভীরভাবে অনুভব করে, সহজেই সহানুভূতি দেখায়। সৃজনশীল ও কল্পনাপ্রবণ প্রকৃতির মানুষ হয়। শিল্প, সংগীত, কবিতা বা গল্পে নিজেকে প্রকাশ করতে ভালোবাসে। আধ্যাত্মিক ও গভীর চিন্তাশীল ধ্যান, আত্মঅন্বেষণ বা আধ্যাত্মিকতায় আগ্রহ রাখে। সহজবোধ্য ও আত্মবিলীন হয়। অর্থাৎ, নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রয়োজনে বেশি সাড়া দেয়। সম্পর্ক ও প্রেমে আবেগপ্রবণ, গভীরভাবে জড়িয়ে পড়ে।
আর, নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এঁরা অতিরিক্ত সংবেদনশীল হয়। ছোট কথায় কষ্ট পায়, সহজেই মন খারাপ করে।বাস্তবতা থেকে বিচ্ছিন্নভাবে থাকে। বাস্তব দুনিয়া থেকে নিজেকে দূরে রাখতে চায়, কখনো কল্পনায় হারিয়ে যায়। আত্মবিশ্বাসের অভাব তাই, নিজের প্রতিভা বুঝে উঠতে সময় লাগে। অতিমাত্রায় আত্মত্যাগী হওয়ায় নিজের প্রয়োজন ভুলে অন্যদের জন্য সবকিছু করে—কখনো ক্ষতিও হয়।