সাড়ে সাতি, শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে এই শব্দের মানে। 'সাড়ে সাতি' অর্থাৎ সাড়ে সাত বছরের একটা প্রভাব দেখতে পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্রে সাড়ে সাতি হল শনির এমন একটি দশা যা তিনটি রাশিকে একসঙ্গে প্রভাবিত করে—চন্দ্র রাশির আগের, বর্তমান ও পরবর্তী রাশি। বলে রাখা ভালো, এই প্রভাব মানুষের জীবদ্দশায় কোনো না কোনো সময় দেখতে পাওয়া যায়। এই সময়কাল মোট ৭.৫ বছর স্থায়ী হয় এবং প্রতিটি রাশিতে এর প্রভাব ভিন্নভাবে প্রকাশ পায়। সাড়ে সাতির সময় শনিদেব ব্যাক্তির কর্মফল অনুযায়ী ফল প্রদান করেন। এই সময়কে অনেকেই জীবনের নানা কঠিন পরীক্ষার সময় বলে মনে করেন।
এই সময়ে মানুষের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ ও বাধা পাওয়া থেকে শুরু করে স্বাস্থ্য সমস্যা, মানসিক চাপ, দুর্ঘটনা এমনকি সম্পর্কে টানাপোড়েন পর্যন্তও ঘটাতে পারে। তবে, এই সাড়ে সাতির সময়টা কঠিন হলেও একটু ধৈর্য ধরলে তা ঠিক পেরিয়েই যাবে। তাও, সাড়ে সাতির প্রভাব কমাতে হলে প্রতি শনিবার হনুমান চালিশা পাঠ করলে ভালো ফল পাওয়া যায়। অন্যদিকে আবার, শনিমন্ত্র জপ করলে, অন্ধ ও দুস্থদের সাহায্য করলে, কালো ছোলা- গুড় ও সরিষার তেল খেলে, লোহার আংটি পড়লে ভালো ফল পাওয়া যাবে। প্রসঙ্গত, বিশেষ করে মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা বেশি প্রভাবিত হন, কারণ মঙ্গল ও শনি একে অপরের শত্রু গ্রহ হিসেবে বিবেচিত হয়।
বর্তমান সময় অর্থাৎ ২০২৫ সালে দেখতে গেলে, শনি মূলত মীন রাশিতে অবস্থান করছে। আর, তাই মেষ, মীন ও কুম্ভ রাশি সাড়ে সাতির প্রভাবে রয়েছে। তাহলে, চলুন জেনে নেওয়া যাক এই বছরে কোন কোন রাশিতে সাড়ে সাতির প্রভাবে কী হচ্ছে? এখন মেষ রাশিতে সাড়ে সাতির প্রথম ধাপ চলছে তাই নতুন চ্যালেঞ্জ, মানসিক চাপ, কর্মক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে। বৃষ রাশিতে এখন কোনো প্রভাব নেই। শুরু হবে সেই ২০২৭ সালে। তাই, এখন প্রস্তুতির সময়, আত্মবিশ্লেষণের সুযোগ আসতে পারে। মিথুন রাশিতেও এখন কোনো প্রভাব নেই। শুরু হবে ২০২৯ সেই সালে। সেই জন্য এখন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা জরুরি। কর্কট রাশিতে রয়েছে ধাইয়ার প্রভাব। তাই, এখন আর্থিক চাপ, পারিবারিক দুশ্চিন্তা রয়েছে এই রাশির ওপরে।
সিংহ রাশিতে এখন কোনো প্রভাব নেই। তাই, তুলনামূলক স্বস্তির সময় চলছে। কন্যা রাশিও এখন মুক্ত রয়েছে সকল প্রভাব থেকে তাই, কর্মক্ষেত্রে অগ্রগতি সম্ভব। তুলা রাশিতে এখন কোনো প্রভাব নেই। তাই, মানসিক শান্তি ও স্থিতিতেই রয়েছে এই জাতকের ব্যাক্তিরা। বৃশ্চিক রাশি আপাতত এই প্রভাব থেকে মুক্ত রয়েছে। তাই, পুনরুদ্ধার ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময় এসেছে। ধনু রাশি এখন সদ্য মুক্তি পেয়েছে এই প্রভাব থেকে। তাই, ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। মকর রাশির এখন চলছে শেষ ধাপ। তাই, স্বাস্থ্য ও সম্পর্কের দিকে নজর দেওয়া জরুরি। কুম্ভতে চলছে সাড়ে সাতির দ্বিতীয় ধাপ। তাই, কর্মক্ষেত্রে চাপ, সম্পর্কের টানাপোড়েনেই সমস্যার সম্মুখীন হতে পারে এই জাতকের ব্যাক্তিরা। অবশেষে, রয়েছে মীন রাশি। এই রাশিতে চলছে সাড়ে সাতির মাঝের ধাপ। তাই, মানসিক দ্বন্দ্ব, আত্মবিশ্বাসে ঘাটতি আসতে পারে।
এ তোঃ নয় গেল শনির সাড়ে সাতির বর্তমান পরিস্থিতি। কিন্তু, সাড়ে সাতির সময় প্রকোপ কম করার জন্য প্রতিটা রাশির কী করা উচিত তা কেউ জানেন? এই সময় মেষ রাশির প্রতি শনিবার হনুমান চালিশা পাঠ করা, লোহার আংটি বাঁ হাতের মধ্যমায় পরা এবং কালো তিল ও সরষের তেল দান করলে কিছুটা হলেও প্রকোপ কমবে। বৃষ রাশি এই সময়ে শনিবার পিপল গাছে জল দিন ও প্রদীপ জ্বালান করলে, কালো কুকুরকে রুটি খাওয়ালে এবং শনি মন্ত্র জপ করলে ভালো ফল পেতে পারে। মিঠুন রাশিতে গরিব ও দুঃস্থদের কালো কাপড় ও খাবার দান করলে, প্রতি শনিবার শনি মন্দিরে তেল দান এবং হনুমানজির পূজা করলে কিছুটা হলেও প্রকোপ কমতে পারে। কর্কট রাশি এই সময়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে, কালো ছোলা-গুড় দান করলে এবং শনিবার নিরামিষ আহার করলে কিছুটা হলেও প্রকোপ কমতে পারে।
সিংহ রাশিতে হনুমানজির রক্তবর্ণ সিঁদুর দিয়ে পূজা, শনিবার কাককে খাবার দিলে এবং শনি গ্রহের জন্য নীল রঙের পোশাক পড়লে কিছুটা হলেও প্রকোপ কমতে পারে। কন্যা রাশির জাতকরা প্রতি শনিবার ১০৮ বার “ওম নমঃ শিবায়” জপ করলে, দরিদ্রদের কালো ছাতা বা জুতো দান এবং শনি চালিশা পাঠ করলে ভালো ফল পাবে। তুলা রাশির ঘোড়ার নালের আংটি পড়তে পারে (অবশ্যই জ্যোতিষীর পরামর্শে), শনিবার কালো তিল ও তেল দিয়ে প্রদীপ জ্বালানো এবং হনুমানজির মন্দিরে লাডডু দান করলে কিছুটা হলেও প্রকোপ কমতে পারে। বৃশ্চিক রাশিতে প্রতি শনিবার শনি মন্দিরে প্রদীপ জ্বালানো, হনুমান চালিশা ও বজরং বান পাঠ করা, কালো কুকুরকে দুধ বা রুটি খাওয়ালে ভালো ফল পেতে পারে।
ধনু রাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে, দরিদ্রদের কম্বল ও খাদ্য দান করলে এবং শনিবার উপবাস করলে ভালো ফল পাবে। শনি গ্রহের জন্য নীলা রত্ন ধারণ করলে (অবশ্যই জ্যোতিষীর পরামর্শে), হনুমানজির পূজা করলে এবং শনিবার সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালালে ভালো ফল পাবে। কুম্ভ রাশির জাতকরা প্রতি শনিবার কালো তিল ও তেল দান করলে, হনুমান চালিশা পাঠ করলে এবং দরিদ্রদের কালো কাপড় দান করলে ভালো ফল পেতে পারে। অবশেষে, মীন রাশির ব্যাক্তিরা শনি ও হনুমানজির পূজা করলে, প্রতি শনিবার কাক ও গরিবদের খাওয়ালে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিছুটা হলেও প্রকোপ কমতে পারে। তবুও, শনির প্রভাব কমাতে সততা, পরিশ্রম ও ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। এমনকি, প্রতিকার করার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শদাতার পরামর্শ নেওয়াই ভালো।