Calcutta Television Network

জানেন কি, ধনু রাশির মানুষেরা কেমন হয়?

ধনু রাশি হল রাশিচক্রের নবম রাশি, যার প্রতীক চিহ্ন তীর-ধনুক। ধনু রাশির মানুষদের সহজভাবে বোঝাতে গেলে বলা যায় এঁরা যেন জীবনটাকে একটা বড়সড় অভিযানের মতো দেখে। অর্থাৎ, সবকিছুতেই একটা উৎসাহ, একটা মুক্তির খোঁজ থাকে। এই রাশির মানুষদের সাধারণ কিছু বৈশিষ্ট্য বলতে এঁরা খুব উৎসাহী ও স্বাধীনপ্রিয় মানুষ হয়। এঁরা নিজের পথে চলতে ভালোবাসে, স্বাধীনতা এদের প্রিয়।দার্শনিক ও জ্ঞানপিপাসু হয়। অর্থাৎ, নতুন জ্ঞান, সংস্কৃতি ও বিশ্বাস খুঁজে বেড়াতে ভালোবাসে। সকলকেই মনের কথা অকপটে বলে দেয়। এতে অনেকের ভাল লাগে, কেউ কেউ থমকে যায়। এঁরা খুব ভ্রমণপ্রেমী ও সাহসী হয়। এঁরা বেশিরভাগ সময়ে খুশিমনে রসিকতা করে, বন্ধুদের মধ্যে প্রাণ জাগায়।

প্রতিটা রাশির মতন এই রাশিরও যেমন কিছু ভালো দিক রয়েছে তেমনই কিছু খারাপ কিংবা দুর্বল দিকও রয়েছে। এই রাশির দুর্বল দিক বলতে কখনো-কখনো বেশি সোজাসাপ্টা হয়ে যায়, যাঁর ফলে বিপদের সম্মুখীন হয়। সবকিছুতে যতটা না পরিকল্পনা করে, তাঁর থেকে বেশী স্বপ্ন দেখে। স্বপ্নও দেখলে বাস্তবতায় ফিরতে একটু দেরি হয়। 

চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক এই রাশির কিছু ইতিবাচক বৈশিষ্ট্যের কথা। এই রারাশির পজিটিভ বৈশিষ্ট্য বলতে এঁরা সবকিছুতেই খুব  আশাবাদী ও আত্মবিশ্বাসী হয় যা জীবনকে ভালো দৃষ্টিতে দেখে এবং নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখে। এঁরা খুব ভ্রমণপ্রেমী ও অনুসন্ধানী হয়। এঁরা সবসময় নিজের পথে চলতে চায়, বাঁধন মুক্ত মনোভাব নিয়ে। এই রাশির জাতকরা খুব সত্যনিষ্ঠ ও স্পষ্টবাদী হয়। এঁরা রসবোধ সম্পন্ন ও প্রাণবন্ত হয় কারণ হাস্যরস দিয়ে আশেপাশের পরিবেশকে আনন্দময় করে তোলে। 

অন্যদিকে আবার এই রাশির জাতকদের নেগেটিভ বৈশিষ্ট্য বলতে এঁরা অতিস্পষ্টবাদিতা অর্থাৎ, সরাসরি কথা বলার ফলে অনেক সময় অন্যদের অনুভূতিতে আঘাত লাগে। এঁদের সবকিছুতেই অস্থিরতা ও মনোসংযোগের অভাব। এঁরা এক জায়গায় স্থির থাকা কঠিন, সহজে মন উঠে যায়। এঁরা আবার খুব একটা বাস্তবতার সীমা না বুঝে বেশি বড় স্বপ্ন দেখতে গিয়ে বিপদে পড়ে। দায়িত্বহীনতা বা একগুঁয়েমি ধরনের হয়। কখনো দায়িত্ব এড়িয়ে চলে বা নিজের মতেই চলতে চায়।এঁরা যেকোনো সম্পর্ক বা দলীয় কাজে জটিলতা তৈরি করতে পারে।

শেয়ার করুন