বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি, যার প্রতীক বিছে। এটি একটি জল উপাদান রাশি এবং এর শাসক গ্রহ প্লুটো। বৃশ্চিক রাশির মানুষরা সাধারণত গভীর, আবেগপ্রবণ এবং রহস্যময় স্বভাবের হন। এরা গভীর চিন্তাশীল, আত্মবিশ্বাসী ও রহস্যময় হন। তাঁদের সঙ্গে সম্পর্ক গড়তে হলে বিশ্বাস ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক, এই রাশির মানুষেরা আদতে কেমন হয়? এই রাশির মানুষদের ইতিবাচক বৈশিষ্ট্য বলতে তীব্র আবেগ ও অন্তর্দৃষ্টি যুক্ত হন।অর্থাৎ, অন্যের মনোভাব সহজেই বুঝতে পারেন। এঁরা একবার সিদ্ধান্ত নিলে তা পূরণ না করে থামেন না। এঁরা সবকিছুতেই বিশ্বাসযোগ্য ও অনুগত হন। সম্পর্ক ও বন্ধুত্বে গভীরতা বজায় রাখেন। এঁরা রহস্য, মনোবিজ্ঞান, চিকিৎসা বা তদন্তমূলক কাজে পারদর্শী হন। এঁরা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়।
অন্যদিকে নেতিবাচক বৈশিষ্ট্য বলতে এই রাশির জাতকেরা সহজে কাউকে বিশ্বাস করেন না, সবকিছু নিজের মধ্যে রাখেন। প্রতিশোধপরায়ণ মনোভাবের হন। আঘাত পেলে সহজে ভুলে যান না। এই রাশির জাতকেরা সম্পর্কেও প্রভাব বিস্তার করতে চান। এই রাশির জাতকেরা খুব মুডি ও আবেগের চাপে সিদ্ধান্ত: কখনও কখনও আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেন। প্রেমে এই রাশির জাতকেরা গভীর, আবেগপ্রবণ ও একনিষ্ঠ হন। সঙ্গীর প্রতি অত্যন্ত রক্ষাকর্তা মনোভাবাপন্ন হন। বিশ্বাসভঙ্গ হলে সম্পর্ক ভেঙে ফেলেন চূড়ান্তভাবে।
এদের জীবনে চ্যালেঞ্জিং বলতে আঘাত পেলে সহজে ক্ষমা করেন না। সবকিছুতেই মাঝে মাঝে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। যেকোনো পরিস্থিতি বা মানুষকে নিয়ন্ত্রণ করতে চান। আবেগের তীব্রতা নেতিবাচক দিকে মোড় নিতে পারে। এই রাশির মানুষদের জীবন অনেকটা দাবা খেলার মতো—তাঁরা আগে থেকেই পরিকল্পনা করে এগোন এবং নিজের লক্ষ্য অর্জনে আপসহীন হন।