কথায় বলে, কারোর সময় খারাপ গেলে নাকি তাঁর শনির দশা চলে। অর্থাৎ, এখানে শনির প্রভাবকে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক রূপেই নেয়। এই সময়েই নাকি মানুষের জীবনে নানা ধরনের ক্ষয়-ক্ষতি, কিংবা আপনজনকে হারানো এইসব ধরনের আশঙ্কা করে। কিন্তু, এতো যে মানুষ নেগেটিভ প্রভাব ভাবে তা কি আদৌ সবটা সত্যি? নাকি মনে ভ্রম? শনি যেহেতু কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা, তাই এর প্রভাব সাধারণত ব্যক্তির পূর্ব ও বর্তমান কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই, এই শনি প্রভাব যেকোনো রাস্হিত্বে পড়লেই সেই মানুষকে সব দিক থেকে খুব সজাগ থাকা উচিত।
চলুন তাহলে এক নজরে দেখে নওয়া যাক রাশি চক্রের ১২টা রাশিতে শনির প্রভাব পড়লে তা কেমন হয়। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশিতে এই গ্রহের অধিপতি মঙ্গল, যা শনির শত্রু গ্রহ। তাই মেষ রাশিতে শনির প্রভাব সাধারণত চ্যালেঞ্জিং হয়। এই সময়ে স্বাস্থ্য, কর্মক্ষেত্র এবং আর্থিক দিকে সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে বাধা অতিক্রম করা সম্ভব হয়। বর্তমানে, সাড়ে সাতির প্রথম পর্যায় বর্তমানে মেষ রাশিতে চলছে।এই গ্রহ আবার বৃষ রাশির অধিপতি শুক্র, যা শনির বন্ধু গ্রহ। ফলে, শনি এই রাশির জন্য তুলনামূলকভাবে শুভ ফল নিয়ে আসে। কর্মক্ষেত্রে সাফল্য, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, এবং আর্থিক উন্নতি হতে পারে। পারিবারিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব দেখা যায়। মিথুন রাশির অধিপতি বুধ, যা শনির বন্ধু গ্রহ। তাই মিথুন রাশিতে শনির প্রভাব বেশ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে কাঙ্খিত ফল লাভ, বিদেশ ভ্রমণের সুযোগ, সম্পত্তি ক্রয় বা নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা থাকে।
আবার, কর্কট রাশির অধিপতি চন্দ্র, যা শনির শত্রু গ্রহ। তাই এই রাশিতে শনির প্রভাব কিছুটা প্রতিকূল হতে পারে। স্বাস্থ্য, আর্থিক অবস্থা, এবং মানসিক অস্থিরতা বাড়তে পারে। তবে, সঠিকভাবে প্রতিকার করলে বাধা কেটে যেতে পারে। বর্তমানে কর্কট রাশিতে শনির ঢাইয়ার প্রভাব রয়েছে। সিংহ রাশির অধিপতি সূর্য, যা শনির শত্রু গ্রহ। এই রাশিতে শনির প্রভাব মিশ্র প্রকৃতির হয়। ঋণ পরিশোধ হতে পারে, স্বাস্থ্যের উন্নতি হতে পারে, এবং নতুন সুযোগ আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা বা ভাগ্যের ওপর প্রভাব পড়তে পারে। কন্যা রাশির অধিপতি বুধ, যা শনির বন্ধু গ্রহ। এই রাশিতে শনির প্রভাব শুভ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুদের উপর জয়, এবং আর্থিক স্থিতিশীলতা দেখা যায়। স্বাস্থ্যও ভালো থাকে।
তুলা রাশিতে শনি উচ্চস্থ হয়, অর্থাৎ এই রাশিতে শনি অত্যন্ত শক্তিশালী এবং শুভ ফল প্রদান করে। তুলা শনির সবথেকে পছন্দের রাশিগুলোর মধ্যে একটি। এই রাশির জাতকদের উপর শনির বিশেষ আশীর্বাদ থাকে। সাড়ে সাতি বা ঢাইয়ার সময়ও এরা ক্ষতির বদলে লাভবান হতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে এরা উচ্চপদে পৌঁছায়।বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, যা শনির শত্রু। এই রাশিতে শনির প্রভাব কঠিন হতে পারে। স্বাস্থ্য সমস্যা, দুর্ঘটনা, মানসিক অস্থিরতা, এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বর্তমানে বৃশ্চিক রাশিতে শনির ঢাইয়ার প্রভাব রয়েছে। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, যা শনির সাথে নিরপেক্ষ সম্পর্ক রাখে। এই রাশিতে শনির প্রভাব মিশ্র হয়। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে। আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়তে পারে।
অন্যদিকে আবার, মকর রাশির অধিপতি স্বয়ং শনি। তাই এই রাশির জাতকদের উপর শনির বিশেষ শুভ প্রভাব থাকে। এরা অত্যন্ত পরিশ্রমী, সংকল্পবদ্ধ এবং লক্ষ্য অর্জনে সক্ষম হয়। শনির আশীর্বাদে জীবনে প্রচুর উন্নতি ও খ্যাতি লাভ করে। বর্তমানে মকর রাশিতে সাড়ে সাতির শেষ পর্যায় চলছে। কুম্ভ রাশির অধিপতিও শনি। মকরের মতোই, কুম্ভ রাশির জাতকরাও শনির বিশেষ কৃপা লাভ করে। এরা দয়ালু, কঠোর পরিশ্রমী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং জীবনে প্রচুর খ্যাতি অর্জন করে। বর্তমানে কুম্ভ রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে। অবশেষে, মীন রাশির অধিপতি বৃহস্পতি, যা শনির সাথে নিরপেক্ষ সম্পর্ক রাখে। এই রাশিতে শনির সাড়ে সাতির প্রথম পর্যায় চলছে। তাই এই সময়ে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে, যেমন স্বাস্থ্য সমস্যা, আর্থিক চাপ বা সম্পর্কের টানাপোড়েন। তবে, ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বা আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি এনে দিতে পারে। শনি দেবের মাহাত্ম্য আমাদের শেখায়—জীবনে সৎ পথে চলা, ধৈর্য রাখা ও নিজের কর্মের প্রতি দায়বদ্ধ থাকা। তাঁর প্রভাব ভয় নয়, বরং আত্মশুদ্ধি ও উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত।