Calcutta Television Network

জানেন কি, বাড়িতে সাপ আসলে জ্যোতিষশাস্ত্রতে তা কীসের ইঙ্গিত দেয়?

জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে সাপ আসা সবসময় অশুভ নয়—বরং এটি বিভিন্ন রঙ ও পরিস্থিতির উপর নির্ভর করে শুভ বা অশুভ ইঙ্গিত বহন করতে পারে। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র মতে, বাড়িতে সাপ আসা শুভ বা অশুভ দু'রকমই হতে পারে, যা সাপের রঙ এবং তার আচরণের ওপর নির্ভর করে। সাপকে দেবতা রূপে পূজা করা হয়, বিশেষত নাগদেবতা হিসেবে। তাই বাড়িতে সাপ এলে তাকে আঘাত না করে সাবধানে বের করে দেওয়ার কথা বলা হয়। 

চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন রঙের সাপ বাড়িতে এলে তা কীসের ইঙ্গিত দে? বাড়িতে কালো সাপের আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ হল, বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং অর্থ আগমন হতে পারে। অনেক সময় এটি সন্তান লাভের ইঙ্গিতও দেয়। কালো সাপ ভগবান শিবের আশীর্বাদ বয়ে আনে এবং আর্থিক সংকট দূর করে। দাম্পত্য জীবনে প্রেম ও স্নেহ বৃদ্ধিরও ইঙ্গিত এটি। বাড়িতে হলুদ সাপ আসা শুভ বলে মনে করা হয়। এর মানে হল, আপনার জীবন থেকে যেকোনো বাধা কেটে যাবে এবং আটকে থাকা কাজগুলো মিটে যাবে। এটি সাফল্যের পথ প্রশস্ত করে।

সাদা সাপ সচরাচর দেখা যায় না। তাই যদি বাড়িতে সাদা সাপ আসে, তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ হল ভাগ্যের উত্থান হতে চলেছে এবং বাড়িতে ধনসম্পদ ও সমৃদ্ধি আসবে। এটি আধ্যাত্মিক উন্নতিরও ইঙ্গিত বহন করে। সবুজ সাপ আসা সমস্যা থেকে মুক্তির লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে চলতে থাকা সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এবং আপনি শান্তি ফিরে পাবেন। অনেক বিশ্বাস অনুযায়ী, সাপকে মারলে ঈশ্বর অসন্তুষ্ট হন এবং শাপ দিতে পারেন। স্বপ্নে সাপ দেখা সাধারণত পরিবর্তন, নিরাময়, এবং ব্যক্তিগত বৃদ্ধির ইঙ্গিত দেয়। যদিও কিছু ক্ষেত্রে এটি ভয় বা বিপদের প্রতীকও হতে পারে। অনেক সময় বাড়িতে সাপের আগমনকে পূর্বপুরুষদের আশীর্বাদ বা তাদের উপস্থিতি হিসেবে গণ্য করা হয়।

শেয়ার করুন